জনগণই বিএনপির শক্তির উৎস: প্রতিমন্ত্রী ইশরাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বললেন, জনগণই বিএনপির শক্তির উৎস। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

রাজধানীর ধোলাইখালসংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আজ শনিবার ঢাকা-৬ আসনের সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি আংশিক ও বংশাল আংশিক এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে পুরান ঢাকার মানুষ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন। তখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, র‌্যাব, এসপি, ডিজিএফআই ও এনএসআইসহ বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা আন্দোলন করেছেন।তিনি বলেন, ‘আমরা কোনো বাহিনীনির্ভর দল নই। আমাদের একমাত্র শক্তির উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ।’

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ আস্থা রেখে নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই পবিত্র দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

দেশের ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন বলেন, এ কারণে প্রতিবেশী রাষ্ট্রের এমন কিছু মানুষ রয়েছেন, যারা বাংলাদেশকে দাস রাষ্ট্র ও প্রজারাষ্ট্রে পরিণত করতে চান। তাঁদের সেই চেষ্টা অব্যাহত থাকবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া স্বাধীন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, ‘আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার অন্য কোনো বিকল্প নাই।’

বিরোধী দলের ভূমিকা নেওয়া দলটির সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, তারা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, তা চায়নি। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং মা-বোনদের ধর্ষণ করেছে।

পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে তিনি বলেন, তাঁকে ইন্টারপোলের চিঠি দিয়ে বাংলাদেশে আনার জন্য সরকার চেষ্টা করছে। অন্যদিকে তাঁর কিছু অনুসারীকে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘এই দুটি দলের মাধ্যমে আমরা একটা যোগসূত্র খুঁজে পাই, যেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণই বিএনপির শক্তির উৎস: প্রতিমন্ত্রী ইশরাক

» বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

» জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

» শান্তি চাই, অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না: বিদ্যুৎমন্ত্রী

» খেলার মাঠে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি উপসচিবকে

» টিকাদানকেন্দ্র ভাঙচুরে ‘এমপি-পুলিশ’ জড়িত থাকলে ব্যবস্থা নিবে: ডিএমপি কমিশনার

» রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে: গোলাম পরওয়ার

» রাড্ডা ক্লিনিকে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানালেন নাহিদ ইসলাম

» জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ সিট ফাঁকা ছিল: শিশির মনির

» চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই, অনেকটা পথ একাই হেঁটেছি: পাটওয়ারী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনগণই বিএনপির শক্তির উৎস: প্রতিমন্ত্রী ইশরাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বললেন, জনগণই বিএনপির শক্তির উৎস। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

রাজধানীর ধোলাইখালসংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আজ শনিবার ঢাকা-৬ আসনের সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি আংশিক ও বংশাল আংশিক এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে পুরান ঢাকার মানুষ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন। তখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, র‌্যাব, এসপি, ডিজিএফআই ও এনএসআইসহ বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা আন্দোলন করেছেন।তিনি বলেন, ‘আমরা কোনো বাহিনীনির্ভর দল নই। আমাদের একমাত্র শক্তির উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ।’

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ আস্থা রেখে নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই পবিত্র দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

দেশের ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন বলেন, এ কারণে প্রতিবেশী রাষ্ট্রের এমন কিছু মানুষ রয়েছেন, যারা বাংলাদেশকে দাস রাষ্ট্র ও প্রজারাষ্ট্রে পরিণত করতে চান। তাঁদের সেই চেষ্টা অব্যাহত থাকবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া স্বাধীন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, ‘আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার অন্য কোনো বিকল্প নাই।’

বিরোধী দলের ভূমিকা নেওয়া দলটির সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, তারা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, তা চায়নি। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং মা-বোনদের ধর্ষণ করেছে।

পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে তিনি বলেন, তাঁকে ইন্টারপোলের চিঠি দিয়ে বাংলাদেশে আনার জন্য সরকার চেষ্টা করছে। অন্যদিকে তাঁর কিছু অনুসারীকে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘এই দুটি দলের মাধ্যমে আমরা একটা যোগসূত্র খুঁজে পাই, যেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com