বিএনপি সরকার সাত মাসেই আবার বৈষম্য শুরু করেছে: সাদিক কায়েম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লব হয়েছিল সব বৈষম্য দূর করার জন্য। কিন্তু বিএনপি সরকার সাত মাসের মধ্যেই আবার বৈষম্য শুরু করেছে। শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে এবং মেধাবীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও ঘুষের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার দুপুরে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন সাদিক কায়েম। কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সাদিক কায়েম বলেন, ‘গত ৫৫ বছরে যারা এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের সময়ে সমাজে দাঙ্গাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি ও সন্ত্রাসবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দেশের নেতারা দেশের ভালো চান এবং দেশপ্রেমের কথা বলেন। কিন্তু নেতৃত্বে যাওয়ার পর তারাই সবচেয়ে বেশি লুটপাট করেন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।’

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো নেতার নামে স্লোগান দেওয়া, শোডাউন দেওয়া চলবে না। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করবে, গবেষণা করবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার সব জায়গায় ব্যর্থ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হয়নি এবং ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের বিচার সঠিকভাবে করতে পারেনি। দেশে নজিরবিহীন লোডশেডিং হচ্ছে। গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রেও সরকার সফল হচ্ছে না।’

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণই বিএনপির শক্তির উৎস: প্রতিমন্ত্রী ইশরাক

» বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

» জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

» শান্তি চাই, অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না: বিদ্যুৎমন্ত্রী

» খেলার মাঠে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি উপসচিবকে

» টিকাদানকেন্দ্র ভাঙচুরে ‘এমপি-পুলিশ’ জড়িত থাকলে ব্যবস্থা নিবে: ডিএমপি কমিশনার

» রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে: গোলাম পরওয়ার

» রাড্ডা ক্লিনিকে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানালেন নাহিদ ইসলাম

» জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ সিট ফাঁকা ছিল: শিশির মনির

» চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই, অনেকটা পথ একাই হেঁটেছি: পাটওয়ারী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি সরকার সাত মাসেই আবার বৈষম্য শুরু করেছে: সাদিক কায়েম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লব হয়েছিল সব বৈষম্য দূর করার জন্য। কিন্তু বিএনপি সরকার সাত মাসের মধ্যেই আবার বৈষম্য শুরু করেছে। শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে এবং মেধাবীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও ঘুষের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার দুপুরে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন সাদিক কায়েম। কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সাদিক কায়েম বলেন, ‘গত ৫৫ বছরে যারা এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের সময়ে সমাজে দাঙ্গাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি ও সন্ত্রাসবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দেশের নেতারা দেশের ভালো চান এবং দেশপ্রেমের কথা বলেন। কিন্তু নেতৃত্বে যাওয়ার পর তারাই সবচেয়ে বেশি লুটপাট করেন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।’

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো নেতার নামে স্লোগান দেওয়া, শোডাউন দেওয়া চলবে না। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করবে, গবেষণা করবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার সব জায়গায় ব্যর্থ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হয়নি এবং ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের বিচার সঠিকভাবে করতে পারেনি। দেশে নজিরবিহীন লোডশেডিং হচ্ছে। গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রেও সরকার সফল হচ্ছে না।’

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com