জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ সিট ফাঁকা ছিল: শিশির মনির

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণের সময় মিলনায়তনে উপস্থিত প্রতিনিধি ও দর্শকের সংখ্যা ছিল অত্যন্ত কম এবং অধিকাংশ আসনই ফাঁকা ছিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গতকাল শুক্রবার রাতে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন অডিয়েন্সে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না। পুরো ভাষণটির ভিডিও কয়েকবার পর্যালোচনা করে এমন চিত্র দেখা গেছে।

শিশির মনির বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছেন, তখন অডিয়েন্সে বেশি মানুষ ছিল না। ভিডিওটা দুই-তিনবার রিওয়াইন্ড করে দেখেছি যে ম্যাক্সিমাম সিট ফাঁকা ছিল। কী কারণে এমনটি হয়েছে বা কেন আসনগুলো ফাঁকা ছিল, সেই কারণ আমার জানা নেই।’

তিনি ভাষণের উপস্থাপন শৈলী নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘বক্তব্যটি পুরোটাই তিনি স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে শুনিয়েছেন। অন্যান্য আন্তর্জাতিক নেতাদের বক্তব্যে অনেক সময় স্বতঃস্ফূর্ততা দেখা যায়, যা গভীর চিন্তা ও গভীর ভাবনা থেকে আসে। কিন্তু সবকিছু যদি শুধু লিখে নিয়ে পড়া হয়, তবে অনেক সময় বক্তব্যের প্রাসঙ্গিকতা হারিয়ে যায়।’

তবে এ সফরে প্রধানমন্ত্রীর সক্রিয়তার প্রশংসাও করেন তিনি। তিনি বলেন, ‘সব মিলিয়ে কিছু নতুনত্ব অবশ্যই ছিল। সেটি হলো তার সারল্য এবং অক্লান্ত পরিশ্রমের নতুনত্ব। তিনি ঘণ্টায় ঘণ্টায় একের পর এক সাইডলাইন বৈঠক করেছেন।’

ভাষণ চলাকালে উপস্থিতির প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি আরো জানান, পুরো ২১ মিনিট কয়েক সেকেন্ডের বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় উপস্থিত হাতে গোনা কিছু মানুষ সেখানে হাততালি দিয়েছিলেন, যা পুরো ভাষণে বড়জোর তিনবার হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একগোছা দোলনচাঁপা

» শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে?

» কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

» যুদ্ধ নয়, শান্তি চায় ভারত; সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানে প্রস্তুত: রাজনাথ

» উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির

» দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার

» নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

» পিস্তলসহ বাবা-ছেলে আটক

» জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর

» আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ সিট ফাঁকা ছিল: শিশির মনির

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণের সময় মিলনায়তনে উপস্থিত প্রতিনিধি ও দর্শকের সংখ্যা ছিল অত্যন্ত কম এবং অধিকাংশ আসনই ফাঁকা ছিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গতকাল শুক্রবার রাতে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন অডিয়েন্সে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না। পুরো ভাষণটির ভিডিও কয়েকবার পর্যালোচনা করে এমন চিত্র দেখা গেছে।

শিশির মনির বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছেন, তখন অডিয়েন্সে বেশি মানুষ ছিল না। ভিডিওটা দুই-তিনবার রিওয়াইন্ড করে দেখেছি যে ম্যাক্সিমাম সিট ফাঁকা ছিল। কী কারণে এমনটি হয়েছে বা কেন আসনগুলো ফাঁকা ছিল, সেই কারণ আমার জানা নেই।’

তিনি ভাষণের উপস্থাপন শৈলী নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘বক্তব্যটি পুরোটাই তিনি স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে শুনিয়েছেন। অন্যান্য আন্তর্জাতিক নেতাদের বক্তব্যে অনেক সময় স্বতঃস্ফূর্ততা দেখা যায়, যা গভীর চিন্তা ও গভীর ভাবনা থেকে আসে। কিন্তু সবকিছু যদি শুধু লিখে নিয়ে পড়া হয়, তবে অনেক সময় বক্তব্যের প্রাসঙ্গিকতা হারিয়ে যায়।’

তবে এ সফরে প্রধানমন্ত্রীর সক্রিয়তার প্রশংসাও করেন তিনি। তিনি বলেন, ‘সব মিলিয়ে কিছু নতুনত্ব অবশ্যই ছিল। সেটি হলো তার সারল্য এবং অক্লান্ত পরিশ্রমের নতুনত্ব। তিনি ঘণ্টায় ঘণ্টায় একের পর এক সাইডলাইন বৈঠক করেছেন।’

ভাষণ চলাকালে উপস্থিতির প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি আরো জানান, পুরো ২১ মিনিট কয়েক সেকেন্ডের বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় উপস্থিত হাতে গোনা কিছু মানুষ সেখানে হাততালি দিয়েছিলেন, যা পুরো ভাষণে বড়জোর তিনবার হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com