শান্তি চাই, অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না: বিদ্যুৎমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি সিরাজগঞ্জ শহরে শান্তি চাই। শহরে অশান্তি হলে আমি টুকু ছেড়ে দেব না। কিছুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা ন্যক্কারজনক। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পরও বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। এসব হুংকার দিয়ে কোনো কাজ হবে না।

তিনি আরও বলেন, আমরা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।

জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে টুকু বলেন, জামায়াতের আমির সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়েছিলেন। কিন্তু তাতে লাভ নেই।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা টুক করে ঢুকে পড়বেন এমন কথা বলা হচ্ছে।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে টুকু বলেন, আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব। আমরা জানি, আপনাদের পুলিশ ধরছে না। আপনারা বাড়িতে থাকেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে চলবেন, এটা মানা হবে না। আইনের মাধ্যমে আপনাদের যে শাস্তি হওয়ার, তা হবে।

সম্প্রতি সিরাজগঞ্জ শহরে ঘটে যাওয়া সংঘর্ষের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমি সিরাজগঞ্জ শহরে শান্তি চাই। শহরে অশান্তি হলে আমি টুকু ছেড়ে দেব না।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেন, দুর্গাপূজা আর অল্প কিছুদিন পর শুরু হবে। যারা অন্য ধর্মে বিশ্বাস করেন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা ও সাহায্য করব। এটাই ইসলাম শেখায়। রাসুল (সা.) শিখিয়ে গেছেন, অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করতে।

সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে টুকু বলেন, গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, সেটা এখন নেই। ধৈর্য ধরে আপনারা সরকারের সঙ্গে ছিলেন। আপনাদের সঙ্গেই দেশ চালাতে চাই।

তারেক রহমানের বিভিন্ন প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করছেন।

জামায়াত প্রসঙ্গে টুকু আরও বলেন, ২০২২ সালে হাজারীবাগের বস্তিতে বলেছিলাম বিএনপি-জামায়াত, আমি বলেছিলাম না; জামায়াত-আওয়ামী লীগ। তখন অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন। জামায়াতকে আমরা চিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণই বিএনপির শক্তির উৎস: প্রতিমন্ত্রী ইশরাক

» বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

» জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

» শান্তি চাই, অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না: বিদ্যুৎমন্ত্রী

» খেলার মাঠে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি উপসচিবকে

» টিকাদানকেন্দ্র ভাঙচুরে ‘এমপি-পুলিশ’ জড়িত থাকলে ব্যবস্থা নিবে: ডিএমপি কমিশনার

» রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে: গোলাম পরওয়ার

» রাড্ডা ক্লিনিকে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানালেন নাহিদ ইসলাম

» জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ সিট ফাঁকা ছিল: শিশির মনির

» চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই, অনেকটা পথ একাই হেঁটেছি: পাটওয়ারী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শান্তি চাই, অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না: বিদ্যুৎমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি সিরাজগঞ্জ শহরে শান্তি চাই। শহরে অশান্তি হলে আমি টুকু ছেড়ে দেব না। কিছুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা ন্যক্কারজনক। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পরও বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। এসব হুংকার দিয়ে কোনো কাজ হবে না।

তিনি আরও বলেন, আমরা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।

জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে টুকু বলেন, জামায়াতের আমির সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়েছিলেন। কিন্তু তাতে লাভ নেই।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা টুক করে ঢুকে পড়বেন এমন কথা বলা হচ্ছে।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে টুকু বলেন, আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব। আমরা জানি, আপনাদের পুলিশ ধরছে না। আপনারা বাড়িতে থাকেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে চলবেন, এটা মানা হবে না। আইনের মাধ্যমে আপনাদের যে শাস্তি হওয়ার, তা হবে।

সম্প্রতি সিরাজগঞ্জ শহরে ঘটে যাওয়া সংঘর্ষের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমি সিরাজগঞ্জ শহরে শান্তি চাই। শহরে অশান্তি হলে আমি টুকু ছেড়ে দেব না।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেন, দুর্গাপূজা আর অল্প কিছুদিন পর শুরু হবে। যারা অন্য ধর্মে বিশ্বাস করেন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা ও সাহায্য করব। এটাই ইসলাম শেখায়। রাসুল (সা.) শিখিয়ে গেছেন, অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করতে।

সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে টুকু বলেন, গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, সেটা এখন নেই। ধৈর্য ধরে আপনারা সরকারের সঙ্গে ছিলেন। আপনাদের সঙ্গেই দেশ চালাতে চাই।

তারেক রহমানের বিভিন্ন প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করছেন।

জামায়াত প্রসঙ্গে টুকু আরও বলেন, ২০২২ সালে হাজারীবাগের বস্তিতে বলেছিলাম বিএনপি-জামায়াত, আমি বলেছিলাম না; জামায়াত-আওয়ামী লীগ। তখন অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন। জামায়াতকে আমরা চিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com