বিশ্বজুড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতে জোর দিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এ বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদারের ওপর আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জানান, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে রেজুলেশন ১৩২৫ সমর্থনে অগ্রণী ভূমিকা পালন করেছিল বাংলাদেশ। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জলবায়ু ও মানবিক কার্যক্রমে নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) অ্যাজেন্ডার অন্তর্ভুক্তি এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান।

শামা ওবায়েদ জানান, বাংলাদেশ নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।

তিনি নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টি তুলে ধরেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

» সেই সত্যটিই মনে করিয়ে দেয়

» কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

» বরিশালে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৬

» ৯০ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেফতার ২

» ৯৫টি অটোরিকশার ব্যাটারিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

» বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জন গ্রেফতার

» স্বর্ণের বারসহ দুইজন আটক

» বেলুচিস্তান সীমান্তে তালেবান বাহিনীর বড় হামলা প্রতিহত করল পাকিস্তান

» ১৮ বছর পর ফ্রান্সে পোপ, ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাতে শুরু চার দিনের সফর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বজুড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতে জোর দিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে এ বিষয়গুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর বাস্তবায়ন ও জবাবদিহিতা জোরদারের ওপর আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জানান, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে রেজুলেশন ১৩২৫ সমর্থনে অগ্রণী ভূমিকা পালন করেছিল বাংলাদেশ। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জলবায়ু ও মানবিক কার্যক্রমে নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) অ্যাজেন্ডার অন্তর্ভুক্তি এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান।

শামা ওবায়েদ জানান, বাংলাদেশ নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।

তিনি নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টি তুলে ধরেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com