দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ‘টিকটক বাজার’ চালু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই) ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে তুলতে ‘টিকটক বাজার’ কর্মসূচি চালু করেছে টিকটক। দেশের আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে যৌথভাবে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় সারা দেশের প্রায় ২ হাজার ৫০০ এসএমইকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। কর্মশালা, আলোচনা ও অনলাইন পরামর্শের মাধ্যমে উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, “ডিজিটাল সৃজনশীলতা ব্যবসার জন্য এখন একটি চালিকাশক্তি। আইডিএলসির সঙ্গে এই পার্টনারশিপে টিকটক বাজারের মাধ্যমে আমরা এসএমইগুলোকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে চাই। এতে তারা স্থানীয় ক্রেতাসহ বিদেশের দর্শকদের কাছেও বাংলাদেশি পণ্য তুলে ধরার সুযোগ পাবে।”

আইডিএলসি ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান আদনান রশিদ বলেন, “বর্তমান সময়ে ব্যবসার প্রসার ও প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল অন্তর্ভুক্তির বিকল্প নেই। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় বাজারের বাইরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এর গুরুত্ব আরও বেশি।”

টিকটক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের নতুন ক্রেতার কাছে পৌঁছানো এবং দেশি-বিদেশি বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী

» ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত তিন আসামি গ্রেপ্তার

» নারী ক্রিকেটের নেতৃত্বের দৌড়ে নাহিদা-সোবহানা

» বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

» সিপিএল রুদ্ধশ্বাস ম্যাচ হেরে মিরাজের দল গায়ানার বিদায়

» রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি

» গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? টেলিগ্রামে ফাইল রাখবেন যেভাবে

» বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫ , মামলা ৪৭ টিটি

» ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ‘টিকটক বাজার’ চালু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই) ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে তুলতে ‘টিকটক বাজার’ কর্মসূচি চালু করেছে টিকটক। দেশের আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে যৌথভাবে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় সারা দেশের প্রায় ২ হাজার ৫০০ এসএমইকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। কর্মশালা, আলোচনা ও অনলাইন পরামর্শের মাধ্যমে উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, “ডিজিটাল সৃজনশীলতা ব্যবসার জন্য এখন একটি চালিকাশক্তি। আইডিএলসির সঙ্গে এই পার্টনারশিপে টিকটক বাজারের মাধ্যমে আমরা এসএমইগুলোকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে চাই। এতে তারা স্থানীয় ক্রেতাসহ বিদেশের দর্শকদের কাছেও বাংলাদেশি পণ্য তুলে ধরার সুযোগ পাবে।”

আইডিএলসি ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান আদনান রশিদ বলেন, “বর্তমান সময়ে ব্যবসার প্রসার ও প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল অন্তর্ভুক্তির বিকল্প নেই। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় বাজারের বাইরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এর গুরুত্ব আরও বেশি।”

টিকটক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের নতুন ক্রেতার কাছে পৌঁছানো এবং দেশি-বিদেশি বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com