রাজধানীতে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  চকবাজারে নির্মাণাধীন দোতলা ভবনের পাইলিং এর কাজ করার সময় লোহার পাইপ শরীরে পড়ে মো. রুবেল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

আজ সকাল ৯টার দিকে চকবাজার চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের সহকর্মী নূর উদ্দিন বলেন, সকালে নির্মাণাধীন দোতলা ভবনের পাইলিং এর কাজ করার সময় লোহার পাইপ শ্রমিক রুবেলের শরীরের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, মৃত রুবেলের গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার তালপট্টি গ্রামে। বর্তমানে তিনি কৃষি ব্যাংক গলি নন্দীপাড়া, মাদারটেকে থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীতে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  চকবাজারে নির্মাণাধীন দোতলা ভবনের পাইলিং এর কাজ করার সময় লোহার পাইপ শরীরে পড়ে মো. রুবেল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

আজ সকাল ৯টার দিকে চকবাজার চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃতের সহকর্মী নূর উদ্দিন বলেন, সকালে নির্মাণাধীন দোতলা ভবনের পাইলিং এর কাজ করার সময় লোহার পাইপ শ্রমিক রুবেলের শরীরের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, মৃত রুবেলের গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার তালপট্টি গ্রামে। বর্তমানে তিনি কৃষি ব্যাংক গলি নন্দীপাড়া, মাদারটেকে থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com