বাসায় ঢুকে গাড়িচালককে গুলি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাড্ডায় রানা (৩৫) নামে এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে তার ডান পা বিদ্ধ হয়েছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রানা জানান, তিনি তার পূর্বপরিচিত ছোট ভাই মাসুদ আহমেদ জয় নামে একজনের উত্তর বাড্ডার বাসায় গিয়েছিলেন। সেখানে খাওয়াদাওয়া করে অবস্থান করার সময় সন্ত্রাসী তামিমসহ তিন থেকে চারজন ওই বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে তামিম তাকে লক্ষ্য করে গুলি করে চলে যায় বলে দাবি করেন রানা।

তার ভাষ্য, তামিমের মুখে মাস্ক এবং সঙ্গে থাকা অন্যদের মাথায় হেলমেট ছিল। গুলিবিদ্ধ হওয়ার পরও তিনি দীর্ঘ সময় ওই বাসায় অবস্থান করেন। পরে জয় তার পরিবারকে বিষয়টি জানালে তারা রাতে তাকে হাসপাতালে নিয়ে যান।

রানা আরও দাবি করেন, তামিম সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য। আহত রানা জানান, তিনি পেশায় গাড়িচালক। তিনি নোয়াখালীর মাইজদী উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ভাটারা নতুন বাজারের কাজীবাড়ি এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত গাড়িচালক হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদকে গ্রেফতার দেখানোর আদেশ

» শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

» প্রেমের গুঞ্জন থেকে বিচ্ছেদ, শুভশ্রী প্রসঙ্গে মুখ খুললেন দেব

» মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

» ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

» সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী

» দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

» দক্ষ মানবসম্পদ গঠনে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

» পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৩, অস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসায় ঢুকে গাড়িচালককে গুলি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাড্ডায় রানা (৩৫) নামে এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে তার ডান পা বিদ্ধ হয়েছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রানা জানান, তিনি তার পূর্বপরিচিত ছোট ভাই মাসুদ আহমেদ জয় নামে একজনের উত্তর বাড্ডার বাসায় গিয়েছিলেন। সেখানে খাওয়াদাওয়া করে অবস্থান করার সময় সন্ত্রাসী তামিমসহ তিন থেকে চারজন ওই বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে তামিম তাকে লক্ষ্য করে গুলি করে চলে যায় বলে দাবি করেন রানা।

তার ভাষ্য, তামিমের মুখে মাস্ক এবং সঙ্গে থাকা অন্যদের মাথায় হেলমেট ছিল। গুলিবিদ্ধ হওয়ার পরও তিনি দীর্ঘ সময় ওই বাসায় অবস্থান করেন। পরে জয় তার পরিবারকে বিষয়টি জানালে তারা রাতে তাকে হাসপাতালে নিয়ে যান।

রানা আরও দাবি করেন, তামিম সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য। আহত রানা জানান, তিনি পেশায় গাড়িচালক। তিনি নোয়াখালীর মাইজদী উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ভাটারা নতুন বাজারের কাজীবাড়ি এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত গাড়িচালক হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com