ফাইল ছবি
অনলাইন ডেস্ক : নওগাঁয় পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (১১সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার জেলার মহাদেবপুর, মান্দা, পোরশা এবং নিয়ামতপুর উপজেলায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৫৭৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ পিস ইয়াবা, পাঁচ শতাধিক লিটার চোলই মদ ও মদ তৈরির উপকরণসহ মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।








