‘৬ মাসেই সব কাজ শেষ হয়ে যায়নি’ বিরোধীদলকে পানিসম্পদ মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এরমধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটাতো বিরোধী দলের বুঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোশেসনের রাজনীতি করি না। ফটো শো’র রাজনীতিও আমরা করি না।

শুক্রবার  বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের ব্যানারে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ২০ হাজার কিলোমিটার পুনঃখাল আমরা খনন করবো অনেক নেতাই ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন, কই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ কেউ করেননি। খাল পুনঃখননে কি সুবিধা পেতে পারি ইতোমধ্যে আমরা দেখছি, উপকারিতাও পাচ্ছি। তারেক রহমানের সেই তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা থেকে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ আমরা হাতে নিয়েছি এবং শুরু করেছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘৬ মাসেই সব কাজ শেষ হয়ে যায়নি’ বিরোধীদলকে পানিসম্পদ মন্ত্রী

» সরকার উৎখাতের কোনো আন্দোলন আমরা করছি না : মিয়া গোলাম পরওয়ার

» আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, দেশের মানুষের জন্য আন্দোলন করছি : হামিদুর রহমান আযাদ

» জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সরকার ও বিরোধী দল ব্যর্থ : তাজুল ইসলাম

» রাজশাহীতে পৃথক অভিযানে ১৮ জন গ্রেফতার

» মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধের জেরে  রিকশাচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যা

» আইসিসিবিতে যাত্রা শুরু করলো ‘সুপার সেল কার বাজার’

» নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল পর্যটকবাহী বাস, আহত ১৫

» ছেলের হাতে বাবা খুন, বাধা দিতে গিয়ে মা-ভাই আহত

» ‘ভাগ্য ভালো, সবকিছুই আমার পক্ষে গেছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘৬ মাসেই সব কাজ শেষ হয়ে যায়নি’ বিরোধীদলকে পানিসম্পদ মন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এরমধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটাতো বিরোধী দলের বুঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোশেসনের রাজনীতি করি না। ফটো শো’র রাজনীতিও আমরা করি না।

শুক্রবার  বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরে পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের ব্যানারে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ২০ হাজার কিলোমিটার পুনঃখাল আমরা খনন করবো অনেক নেতাই ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন, কই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ কেউ করেননি। খাল পুনঃখননে কি সুবিধা পেতে পারি ইতোমধ্যে আমরা দেখছি, উপকারিতাও পাচ্ছি। তারেক রহমানের সেই তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা থেকে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ আমরা হাতে নিয়েছি এবং শুরু করেছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com