ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) শুরু হলো ‘সুপার সেল কার বাজার’। উইজার্ড শোবিজ এবং আইসিসিবি -এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কার বাজারে প্রতি শুক্রবার এক ছাদের নিচে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃতযান-বাহনের কেনাবেচার সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।
আয়োজকরা জানান, আধুনিক ও নিরাপদ পরিবেশে গাড়ি ক্রয়-বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে গাড়ি মালিক ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে দেশের অটোমোবাইল বাজারকে আরও গতিশীল করতেও ভূমিকা রাখবে ‘সুপার সেল কার বাজার’।
‘সুপার সেল কার বাজার’-এর অন্যতম বিশেষ আকর্ষণ হলো—গাড়ি কেনাবেচার পাশাপাশি ক্রেতারা সরাসরি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে অটো লোন, গাড়ি ফাইন্যান্সিং ও অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কে জানতে পারবেন। ফলে গাড়ি কেনার পুরো প্রক্রিয়াটি হবে আরও সহজ, স্বচ্ছ ও সুবিধাজনক।
আজ থেকেই প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই কার বাজার। আগ্রহী ক্রেতারা একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখে নিজেদের পছন্দের গাড়ি নির্বাচন করতে পারবেন। পাশাপাশি যারা গাড়ি বিক্রি করতে চান, তারাও তাদের গাড়ি সম্ভাব্য ক্রেতাদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন।
আয়োজকদের প্রত্যাশা, ‘সুপার সেল কার বাজার’ খুব শিগগিরই গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের জন্য রাজধানীর অন্যতম জনপ্রিয় অটোমোবাইল মার্কেটপ্লেস হিসেবে প্রতিষ্ঠিত হবে।








