আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তি হাতীবান্ধায় দুই পুলিশ সদস্য আহত

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র। তাঁরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মামলার বাদী জাকিরুলের অভিযোগ, তাঁর দুটি ছাগল চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজে ফিরোজকে ছাগল দুটি নিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ ফিরোজকে গ্রেপ্তারে অভিযানে যায়।
অভিযোগ করা হয়েছে, পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করতে গেলে আসামিপক্ষের লোকজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। এতে এসআই আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র আহত হন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ধস্তাধস্তির সময় দুই পুলিশ সদস্য পড়ে গিয়ে আহত হন। পরে চুরি মামলার আসামি ফিরোজকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

» সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

» অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

» হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার

» ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর

» চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার

» এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস

» নতুন বাংলাদেশে আর গুম দেখতে চাই না: ফুয়াদ

» আর কোনো গুম নয়, কোনো পরিবারকে অপেক্ষায় থাকতে হবে না: রিজভী

» আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তি হাতীবান্ধায় দুই পুলিশ সদস্য আহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তি হাতীবান্ধায় দুই পুলিশ সদস্য আহত

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামিপক্ষের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র। তাঁরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মামলার বাদী জাকিরুলের অভিযোগ, তাঁর দুটি ছাগল চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজে ফিরোজকে ছাগল দুটি নিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ ফিরোজকে গ্রেপ্তারে অভিযানে যায়।
অভিযোগ করা হয়েছে, পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করতে গেলে আসামিপক্ষের লোকজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। এতে এসআই আলন চন্দ্র বর্মন ও সুজন চন্দ্র আহত হন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ধস্তাধস্তির সময় দুই পুলিশ সদস্য পড়ে গিয়ে আহত হন। পরে চুরি মামলার আসামি ফিরোজকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com