চোরাচালান পণ্য জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি।

বুধবার  দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি নিয়মিতভাবে তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর রাতে জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কামারখাঁ জোড়া ব্রিজ এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯০১টি ভারতীয় উন্নত মানের শাড়ি ও এক হাজার ৪৯৭টি বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় চোরাচালানকারীদের কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। জব্দকৃত পণ্যসমূহ বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিজিবির অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার

» বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫ শতাংশ কোটা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

» চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

» টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস, ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে নতুন আলো

» স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

» ট্রাক-পিকআপ-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩

» গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক

» মনিপুর উচ্চবিদ্যালয়ে ৫ শাখা প্রধান পদে শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা

» ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

» সাপাহার সীমান্তে পুশইনের চেষ্টা, ৯ নারী-শিশুকে ফেরত নিল বিএসএফ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চোরাচালান পণ্য জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি।

বুধবার  দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি নিয়মিতভাবে তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর রাতে জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কামারখাঁ জোড়া ব্রিজ এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯০১টি ভারতীয় উন্নত মানের শাড়ি ও এক হাজার ৪৯৭টি বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় চোরাচালানকারীদের কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। জব্দকৃত পণ্যসমূহ বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com