জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারতের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা থেমে নেই। অনিশ্চিত এই সিরিজ নিয়ে এবার নতুন খবর দিল ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। এএনআই জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।

চলতি সেপ্টেম্বর মাসের সূচিটি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময় চাচ্ছে। বিসিসিআইয়ের সূত্র এএনআইকে জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। (দেশটির) সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে। অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের, তবে পরবর্তীতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময়ও নির্ধারণ করে রেখেছিল। কিন্তু কাছাকাছি সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তান ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে’: ডিএসসিসি প্রশাসক

» টিকিট ছাড়া আকাশে ওড়ার করুণ পরিণতি, উড়োজাহাজের চাকায় মিলল অজ্ঞাত মরদেহ

» অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

» রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে এক বাংলাদেশিসহ নিহত ১৫

» পেশিতে টান পড়ে কোন ভিটামিনের অভাবে

» নারীদের হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে যেসব খাবারে

» গোয়ালন্দ স্টিমার কারি তৈরির রেসিপি

» সুস্থ থাকতে রান্নায় কোন তেল বেছে নেবেন?

» বেলা ২টা থেকে ৫টা স্পেনের দোকান-অফিস কেন বন্ধ থাকে জানেন

» ইয়াবা পিস্তল-গুলিসহ ভারতীয় নাগরিক আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভারতের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা থেমে নেই। অনিশ্চিত এই সিরিজ নিয়ে এবার নতুন খবর দিল ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। এএনআই জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।

চলতি সেপ্টেম্বর মাসের সূচিটি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময় চাচ্ছে। বিসিসিআইয়ের সূত্র এএনআইকে জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। (দেশটির) সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে। অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের, তবে পরবর্তীতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময়ও নির্ধারণ করে রেখেছিল। কিন্তু কাছাকাছি সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তান ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com