এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন দেখছেন জ্যোতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারীদের এশিয়া কাপে অংশ নিতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরুর আগের দিন অধিনায়কদের নিয়ে হয়েছে ট্রফি উন্মোচন। ছিল সংবাদ সম্মেলনও। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও উপস্থিত ছিলেন সেখানে।

দেশ থেকেই এশিয়া কাপের ফাইনাল খেলার আশার কথা জানিয়ে গেছেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। এবার আরও একবার সেই আশার কথা বলেছেন জ্যোতি। সাথে জানালেন, বাংলাদেশকে উদ্‌যাপনের উপলক্ষ্য এনে দিতে চান।

সংবাদ সম্মেলনে জ্যোতি বলেছেন, ‘আমার মনে হয় আমরা এই টুর্নামেন্টের আগে নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করে এসেছি। আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো পারফরম্যান্সের কথা বললেন। সেখানে আমরা কিছু ম্যাচে খুব কাছাকাছি গিয়ে ম্যাচ হেরেছি। আমাদের অ্যাপ্রোচ হবে, এবার আমরা সেসব সুযোগ যেন হাতছাড়া না করি। আমরা এখানে ভালো ইনটেন্ট নিয়ে খেলার ব্যাপারে মুখিয়ে আছি।’

অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা যতবারই এখানে এসেছি আমরা অনেক বেশি মানুষের সাপোর্ট পেয়েছি। যারা আমাদের বাঙালি ভাইবোনেরা আছেন, তারা সবসময় এসে সাপোর্ট করেন। সর্বশেষ ২০২৪ সালে এসে অনেক সাপোর্ট পেয়েছিলাম। এবারও আশা করছি তারা যেন আসেন এবং চিয়ার করেন আমাদেরকে মাঠে। বাংলাদেশের মানুষ যেখানে থাকেন না কেন, তারা সবসময় চান নারী ক্রিকেট যেন প্রতি টুর্নামেন্টে বেটার অ্যাপ্রোচ নিয়ে যায়। আমরা এটাকে সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছি। প্রতিবার আমাদের সেমিতে গিয়ে বাড়ি ফিরতে হয়। এবার টার্গেট থাকবে যেন ফাইনাল খেলতে পারি এবং বাংলাদেশকে উদ্‌যাপন করার মত কিছু দিতে পারি।’

আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে’: ডিএসসিসি প্রশাসক

» টিকিট ছাড়া আকাশে ওড়ার করুণ পরিণতি, উড়োজাহাজের চাকায় মিলল অজ্ঞাত মরদেহ

» অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

» রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে এক বাংলাদেশিসহ নিহত ১৫

» পেশিতে টান পড়ে কোন ভিটামিনের অভাবে

» নারীদের হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে যেসব খাবারে

» গোয়ালন্দ স্টিমার কারি তৈরির রেসিপি

» সুস্থ থাকতে রান্নায় কোন তেল বেছে নেবেন?

» বেলা ২টা থেকে ৫টা স্পেনের দোকান-অফিস কেন বন্ধ থাকে জানেন

» ইয়াবা পিস্তল-গুলিসহ ভারতীয় নাগরিক আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন দেখছেন জ্যোতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারীদের এশিয়া কাপে অংশ নিতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরুর আগের দিন অধিনায়কদের নিয়ে হয়েছে ট্রফি উন্মোচন। ছিল সংবাদ সম্মেলনও। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও উপস্থিত ছিলেন সেখানে।

দেশ থেকেই এশিয়া কাপের ফাইনাল খেলার আশার কথা জানিয়ে গেছেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। এবার আরও একবার সেই আশার কথা বলেছেন জ্যোতি। সাথে জানালেন, বাংলাদেশকে উদ্‌যাপনের উপলক্ষ্য এনে দিতে চান।

সংবাদ সম্মেলনে জ্যোতি বলেছেন, ‘আমার মনে হয় আমরা এই টুর্নামেন্টের আগে নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করে এসেছি। আপনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো পারফরম্যান্সের কথা বললেন। সেখানে আমরা কিছু ম্যাচে খুব কাছাকাছি গিয়ে ম্যাচ হেরেছি। আমাদের অ্যাপ্রোচ হবে, এবার আমরা সেসব সুযোগ যেন হাতছাড়া না করি। আমরা এখানে ভালো ইনটেন্ট নিয়ে খেলার ব্যাপারে মুখিয়ে আছি।’

অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা যতবারই এখানে এসেছি আমরা অনেক বেশি মানুষের সাপোর্ট পেয়েছি। যারা আমাদের বাঙালি ভাইবোনেরা আছেন, তারা সবসময় এসে সাপোর্ট করেন। সর্বশেষ ২০২৪ সালে এসে অনেক সাপোর্ট পেয়েছিলাম। এবারও আশা করছি তারা যেন আসেন এবং চিয়ার করেন আমাদেরকে মাঠে। বাংলাদেশের মানুষ যেখানে থাকেন না কেন, তারা সবসময় চান নারী ক্রিকেট যেন প্রতি টুর্নামেন্টে বেটার অ্যাপ্রোচ নিয়ে যায়। আমরা এটাকে সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েছি। প্রতিবার আমাদের সেমিতে গিয়ে বাড়ি ফিরতে হয়। এবার টার্গেট থাকবে যেন ফাইনাল খেলতে পারি এবং বাংলাদেশকে উদ্‌যাপন করার মত কিছু দিতে পারি।’

আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com