রাজা হ্যারাল্ডের অবস্থা অপরিবর্তিত, প্রাসাদের সামনে ফুল রেখে মানুষের প্রার্থনা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিরল রক্তজনিত রোগ ‘হিমোলাইটিক অ্যানিমিয়ায়’ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নরওয়ের ৮৯ বছর বয়সী রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে রাজপ্রাসাদ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,  ৮৯ বছর বয়সী এই রাজা গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলে জানিয়েছিল রাজপ্রাসাদ।

নরওয়েজিয়ান গণমাধ্যম জানিয়েছে, রাজপরিবারের সদস্যরা বর্তমানে হাসপাতালে রাজার শয্যাপাশে অবস্থান করছেন।

এদিকে, রাজা হ্যারাল্ডের অসুস্থতার খবরে রাজপ্রাসাদের সামনে ফুল রেখে শ্রদ্ধা ও প্রার্থনা জানিয়েছেন সাধারণ মানুষ।

১৯৯১ সাল থেকে সিংহাসনে থাকা রাজা হারাল্ড বর্তমানে ইউরোপের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান। তার অসুস্থতার কারণে উত্তরাধিকারী ৫৩ বছর বয়সী ক্রাউন প্রিন্স হাকোন অস্থায়ীভাবে রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজা হারাল্ডকে সম্প্রতি কর্টিসোন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। হিমোলাইটিক অ্যানিমিয়া এমন একটি রোগ, যেখানে শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, ফলে ক্লান্তি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে’: ডিএসসিসি প্রশাসক

» টিকিট ছাড়া আকাশে ওড়ার করুণ পরিণতি, উড়োজাহাজের চাকায় মিলল অজ্ঞাত মরদেহ

» অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

» রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে এক বাংলাদেশিসহ নিহত ১৫

» পেশিতে টান পড়ে কোন ভিটামিনের অভাবে

» নারীদের হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে যেসব খাবারে

» গোয়ালন্দ স্টিমার কারি তৈরির রেসিপি

» সুস্থ থাকতে রান্নায় কোন তেল বেছে নেবেন?

» বেলা ২টা থেকে ৫টা স্পেনের দোকান-অফিস কেন বন্ধ থাকে জানেন

» ইয়াবা পিস্তল-গুলিসহ ভারতীয় নাগরিক আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজা হ্যারাল্ডের অবস্থা অপরিবর্তিত, প্রাসাদের সামনে ফুল রেখে মানুষের প্রার্থনা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিরল রক্তজনিত রোগ ‘হিমোলাইটিক অ্যানিমিয়ায়’ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নরওয়ের ৮৯ বছর বয়সী রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে রাজপ্রাসাদ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,  ৮৯ বছর বয়সী এই রাজা গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলে জানিয়েছিল রাজপ্রাসাদ।

নরওয়েজিয়ান গণমাধ্যম জানিয়েছে, রাজপরিবারের সদস্যরা বর্তমানে হাসপাতালে রাজার শয্যাপাশে অবস্থান করছেন।

এদিকে, রাজা হ্যারাল্ডের অসুস্থতার খবরে রাজপ্রাসাদের সামনে ফুল রেখে শ্রদ্ধা ও প্রার্থনা জানিয়েছেন সাধারণ মানুষ।

১৯৯১ সাল থেকে সিংহাসনে থাকা রাজা হারাল্ড বর্তমানে ইউরোপের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান। তার অসুস্থতার কারণে উত্তরাধিকারী ৫৩ বছর বয়সী ক্রাউন প্রিন্স হাকোন অস্থায়ীভাবে রিজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজা হারাল্ডকে সম্প্রতি কর্টিসোন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। হিমোলাইটিক অ্যানিমিয়া এমন একটি রোগ, যেখানে শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, ফলে ক্লান্তি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com