এমবাপের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এগিয়ে যাওয়ার পর কিছুটা দুর্ভাগ্য ও রক্ষণভাগের ভুলে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। তবে বিরতির পর ম্যাচে আর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি রিয়াল সোসিয়েদাদ। কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় তুলে নেয় হোসে মরিনহোর দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। তাদের আরেক গোলদাতা ভিনিসিউস জুনিয়র।

রিয়ালের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে ছোট ছোট পাসে শাণানো আক্রমণে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় সোসিয়েদাদ। একাদশ মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান মিকেল ওইয়ারসাবাল, স্পেনের এবারের বিশ্বকাপ জয়ী তারকা দারুণ শটও নেন, পা দিয়ে সেটা আটকে দেন তিবো কোর্তোয়া।

১০ মিনিট পর এগিয়ে যেতে পারতো রিয়াল। এমবাপের পাস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে যান ভিনিসিউস, সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো।

৩৫তম মিনিটে আবারও ভীতি ছড়ায় সোসিয়েদাদ। ডান দিক থেকে ওইয়ারসাবালের বাড়ানো ক্রস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে জোরাল ভলি করেন সের্হিও গোমেস, বল দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

এর পাঁচ মিনিট পরই এমবাপের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভের্দের দারুন এক পাস ডি-বক্সে অসাধারণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নেওয়ার ফাঁকে প্রতিপক্ষের একজনের বাধা এড়ান এবং নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।

তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য চার মিনিটও স্থায়ী হয়নি। ডি-বক্সে ওচিয়েংয়ের দুর্বল শট এক স্বাগতিক ডিফেন্ডারের পায়ে লেগে অন্যপাশে চলে যায় বল, বিনা বাধায় ছুটে এসে অনায়াসে কোনাকুনি শটে কোর্তোয়াকে পরাস্ত করেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ।

বিরতির পর আক্রমণে জোর দেয় রিয়াল এবং ৬০তম মিনিটে আবার এগিয়ে যায় তারা। বেলিংহ্যামের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়ার মাঝেই জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে।

আট মিনিট পর ভিনিসিউসের গোলে জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। গোলটিতে মূল কৃতিত্ব অবশ্য বেলিংহ্যামের। দায় আছে সোসিয়েদাদ রক্ষণেরও।

নিজেদের সীমানায় সফরকারী দল পজেশন হারানোর পর, সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে দুইজনের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে শট নেন বেলিংহ্যাম। প্রতিপক্ষের একজনের পায়ে সেটা প্রতিহত হয়, তবে থামেননি ইংলিশ তারকা। বল কেড়ে নিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস বাড়ান তিনি, আর বিনা বাধায় টোকায় বল জালে জড়ান ভিনিসিউস।

৮০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে থ্রু বল বাড়ান ভিনিসিউস, আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা।

আর্দা গিলেরের বদলি নেমে নির্ধারিত সময়ের শেষ মিনিটে জালে বল জড়ান ব্রাহিম দিয়াস। তবে ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজালে ব্যবধান আর বাড়েনি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে সেভিয়া ও রিয়াল বেতিস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আকাশে দেখা যাবে বিরল দৃশ্য, পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে চাঁদের ৯৬ শতাংশ..

» পাকিস্তান-ইংল্যান্ড টেস্টসহ টিভিতে আজকের যত খেলা

» নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানিতে জাতিসংঘ মহাসচিবের শোক

» নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা ৩ মাসের জন্য দুর্যোগকবলিত ঘোষণা

» শিশুদের ক্ষতি: ১৮০০ কোটি ডলার পরিশোধে রাজি মেটা

» হলি ক্রসে ভর্তিতে বিবাহিতদের আবেদন নিষেধ, বিয়ে করলে টিসি

» ছিনতাইয়ের স্বর্ণের দুল গিলে ফেলেও শেষ রক্ষা হলো না

» অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

» ইলিয়াস কাঞ্চন ভালো আছেন, মৃত্যুর খবরে নিসচার ক্ষোভ

» এমবাপের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এমবাপের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এগিয়ে যাওয়ার পর কিছুটা দুর্ভাগ্য ও রক্ষণভাগের ভুলে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। তবে বিরতির পর ম্যাচে আর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি রিয়াল সোসিয়েদাদ। কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় তুলে নেয় হোসে মরিনহোর দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। তাদের আরেক গোলদাতা ভিনিসিউস জুনিয়র।

রিয়ালের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে ছোট ছোট পাসে শাণানো আক্রমণে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় সোসিয়েদাদ। একাদশ মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান মিকেল ওইয়ারসাবাল, স্পেনের এবারের বিশ্বকাপ জয়ী তারকা দারুণ শটও নেন, পা দিয়ে সেটা আটকে দেন তিবো কোর্তোয়া।

১০ মিনিট পর এগিয়ে যেতে পারতো রিয়াল। এমবাপের পাস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে যান ভিনিসিউস, সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো।

৩৫তম মিনিটে আবারও ভীতি ছড়ায় সোসিয়েদাদ। ডান দিক থেকে ওইয়ারসাবালের বাড়ানো ক্রস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে জোরাল ভলি করেন সের্হিও গোমেস, বল দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

এর পাঁচ মিনিট পরই এমবাপের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভের্দের দারুন এক পাস ডি-বক্সে অসাধারণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নেওয়ার ফাঁকে প্রতিপক্ষের একজনের বাধা এড়ান এবং নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।

তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য চার মিনিটও স্থায়ী হয়নি। ডি-বক্সে ওচিয়েংয়ের দুর্বল শট এক স্বাগতিক ডিফেন্ডারের পায়ে লেগে অন্যপাশে চলে যায় বল, বিনা বাধায় ছুটে এসে অনায়াসে কোনাকুনি শটে কোর্তোয়াকে পরাস্ত করেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ।

বিরতির পর আক্রমণে জোর দেয় রিয়াল এবং ৬০তম মিনিটে আবার এগিয়ে যায় তারা। বেলিংহ্যামের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়ার মাঝেই জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে।

আট মিনিট পর ভিনিসিউসের গোলে জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। গোলটিতে মূল কৃতিত্ব অবশ্য বেলিংহ্যামের। দায় আছে সোসিয়েদাদ রক্ষণেরও।

নিজেদের সীমানায় সফরকারী দল পজেশন হারানোর পর, সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে দুইজনের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে শট নেন বেলিংহ্যাম। প্রতিপক্ষের একজনের পায়ে সেটা প্রতিহত হয়, তবে থামেননি ইংলিশ তারকা। বল কেড়ে নিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস বাড়ান তিনি, আর বিনা বাধায় টোকায় বল জালে জড়ান ভিনিসিউস।

৮০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে থ্রু বল বাড়ান ভিনিসিউস, আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা।

আর্দা গিলেরের বদলি নেমে নির্ধারিত সময়ের শেষ মিনিটে জালে বল জড়ান ব্রাহিম দিয়াস। তবে ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজালে ব্যবধান আর বাড়েনি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে সেভিয়া ও রিয়াল বেতিস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com