ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকের ২’শ পিস যন্ত্রাংশ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোর ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির একটি টহল দল কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্রাকের ২’শ পিস যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও অর্থাৎ ১ আগস্ট শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় তালতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ আটক করা হয়েছিল।
তিনি আরও বলেন, বিজিবি সব প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।








