টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। সোমবারের পর মঙ্গলবার সকালেও থামেনি বৃষ্টি। এরই মধ্যে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।

বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটের সতর্কবার্তায় আইএমডি জানিয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রপাত ও বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ-ইস্ট দিল্লি, নর্থ-ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ-ইস্ট দিল্লি, সাউথ-ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে।

পানির নিচে সড়ক, ভোগান্তিতে মানুষ
সোমবারের টানা বৃষ্টিতে দিল্লির অনেক সড়ক পানিতে ডুবে যায়। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে। তৈরি হয় দীর্ঘ যানজট। মঙ্গলবার সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত দিল্লি বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক যাত্রী সতর্কবার্তায় বলা হয়েছে, বিমানবন্দরের আশপাশে খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকলেও বর্তমানে ফ্লাইট পরিচালনায় বড় কোনো সমস্যা হচ্ছে না।

তবে সোমবার পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে দিল্লি বিমানবন্দর থেকে ১৫টি ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দিতে হয়। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটও ছিল। ১২টি ফ্লাইট জয়পুরে, দুটি চণ্ডীগড়ে এবং একটি লখনউয়ে অবতরণ করে।

যে কারণে এত বৃষ্টি
দিল্লিতে এমন ভারী বৃষ্টির পেছনে উত্তর দিকের শুষ্ক বাতাস এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের সংঘর্ষকে দায়ী করেছেন আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত।

তার ব্যাখ্যা অনুযায়ী, পশ্চিমবঙ্গের কাছে তৈরি হওয়া একটি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উত্তর ভারতের দিকে আসছে। একই সময়ে উত্তর দিক থেকে শুষ্ক বাতাস ঢুকছে দিল্লিতে। দুই ধরনের বাতাসের এই সংঘর্ষেই তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রঝড় এবং অল্প সময়ে ভারী বৃষ্টিপাত।

জলমগ্ন গুরগাঁওও
দিল্লির পাশাপাশি ব্যাপক বৃষ্টিতে বিপাকে পড়েছে পার্শ্ববর্তী গুরগাঁওও। সোমবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর ৫, ওল্ড দিল্লি রোড, মেহরৌলি রোড ও বাসাই রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পানি জমে যায়।

সড়কে পানি জমে স্কুলবাস আটকে পড়ার পাশাপাশি অনেক গাড়িচালককে গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে গুরগাঁও প্রশাসন স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার এবং অফিসগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার দিল্লি ও আশপাশের এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। ফলে জলাবদ্ধতা ও যানজটের পাশাপাশি স্বাভাবিক জনজীবনে আরও ভোগান্তির আশঙ্কা রয়েছে।

সূত্র : এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিটিভিতে আনুপাতিক হারে সরকার-বিরোধীদলের সংবাদ প্রচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

» ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী

» শেখ হাসিনার বিষয়ে ভারতের হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ: গোলাম পরওয়ার

» জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : তথ‍্য উপদেষ্টা

» বিশেষ অভিযানে ১৩জন গ্রেপ্তার

» বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

» সংসদ অধিবেশন: ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

» পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

» নিত্য-পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। সোমবারের পর মঙ্গলবার সকালেও থামেনি বৃষ্টি। এরই মধ্যে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।

বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটের সতর্কবার্তায় আইএমডি জানিয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রপাত ও বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।

সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ-ইস্ট দিল্লি, নর্থ-ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ-ইস্ট দিল্লি, সাউথ-ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে।

পানির নিচে সড়ক, ভোগান্তিতে মানুষ
সোমবারের টানা বৃষ্টিতে দিল্লির অনেক সড়ক পানিতে ডুবে যায়। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে। তৈরি হয় দীর্ঘ যানজট। মঙ্গলবার সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত দিল্লি বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক যাত্রী সতর্কবার্তায় বলা হয়েছে, বিমানবন্দরের আশপাশে খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকলেও বর্তমানে ফ্লাইট পরিচালনায় বড় কোনো সমস্যা হচ্ছে না।

তবে সোমবার পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে দিল্লি বিমানবন্দর থেকে ১৫টি ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দিতে হয়। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটও ছিল। ১২টি ফ্লাইট জয়পুরে, দুটি চণ্ডীগড়ে এবং একটি লখনউয়ে অবতরণ করে।

যে কারণে এত বৃষ্টি
দিল্লিতে এমন ভারী বৃষ্টির পেছনে উত্তর দিকের শুষ্ক বাতাস এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের সংঘর্ষকে দায়ী করেছেন আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত।

তার ব্যাখ্যা অনুযায়ী, পশ্চিমবঙ্গের কাছে তৈরি হওয়া একটি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উত্তর ভারতের দিকে আসছে। একই সময়ে উত্তর দিক থেকে শুষ্ক বাতাস ঢুকছে দিল্লিতে। দুই ধরনের বাতাসের এই সংঘর্ষেই তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রঝড় এবং অল্প সময়ে ভারী বৃষ্টিপাত।

জলমগ্ন গুরগাঁওও
দিল্লির পাশাপাশি ব্যাপক বৃষ্টিতে বিপাকে পড়েছে পার্শ্ববর্তী গুরগাঁওও। সোমবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর ৫, ওল্ড দিল্লি রোড, মেহরৌলি রোড ও বাসাই রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পানি জমে যায়।

সড়কে পানি জমে স্কুলবাস আটকে পড়ার পাশাপাশি অনেক গাড়িচালককে গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে গুরগাঁও প্রশাসন স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার এবং অফিসগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার দিল্লি ও আশপাশের এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। ফলে জলাবদ্ধতা ও যানজটের পাশাপাশি স্বাভাবিক জনজীবনে আরও ভোগান্তির আশঙ্কা রয়েছে।

সূত্র : এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com