মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালু, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিদ্যালয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন পর্যালোচনা করা হয়। এতে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে কর্মসূচিটির ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ দেন। পাশাপাশি ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। খাবারের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া মিড-ডে মিলের দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা যাচাইয়ে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

» চবিকে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

» রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

» তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

» রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

» মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

» রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» প্রথম সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

» স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: সারজিস আলম

» রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালু, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিদ্যালয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন পর্যালোচনা করা হয়। এতে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে কর্মসূচিটির ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ দেন। পাশাপাশি ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। খাবারের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া মিড-ডে মিলের দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা যাচাইয়ে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com