মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার প্রাচীন রাজধানী মালাক্কার একটি ভাড়া বাসা থেকে দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ ও মানসিক চাপে তাদের মধ্যে ঝগড়ার জের ধরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটতে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও উচ্চস্বরে চিৎকারের শব্দ শোনা যায়। পরে তাদের এক রুমমেট বাসায় ফিরে এসে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয় বাসিন্দা জুহাইলি নামের একজন জানান, তিনি ঘরে প্রবেশ করে দেখেন রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে একজন রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন। অন্যজন সম্ভবত ফাঁস নিয়েছেন, তবে তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে।

জুহাইলি আরও জানান, নিহত দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন এবং কাছের একটি নির্মাণ সাইটে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতদের মধ্যে ছোটজন এক ইন্দোনেশীয় নারীকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি সন্তানও ছিল। তবে প্রায় দুই সপ্তাহ আগে তার স্ত্রী শিশুটিকে নিয়ে চলে যান।

জুহাইলির দাবি, এর আগেও তিনি স্বামী-স্ত্রীর ঝগড়ার শব্দ শুনেছেন। প্রায়ই স্ত্রী তার স্বামীকে কাজ নিয়ে বকাঝকা করতেন। তিনি মনে করেন, সেই মানসিক চাপ থেকেই এমন দুঃখজনক ঘটনার সূত্রপাত হতে পারে।

রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।  সূএ বাংলাদেশ-প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার প্রাচীন রাজধানী মালাক্কার একটি ভাড়া বাসা থেকে দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ ও মানসিক চাপে তাদের মধ্যে ঝগড়ার জের ধরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটতে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও উচ্চস্বরে চিৎকারের শব্দ শোনা যায়। পরে তাদের এক রুমমেট বাসায় ফিরে এসে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয় বাসিন্দা জুহাইলি নামের একজন জানান, তিনি ঘরে প্রবেশ করে দেখেন রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে একজন রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন। অন্যজন সম্ভবত ফাঁস নিয়েছেন, তবে তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে।

জুহাইলি আরও জানান, নিহত দুই যুবক প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন এবং কাছের একটি নির্মাণ সাইটে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতদের মধ্যে ছোটজন এক ইন্দোনেশীয় নারীকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি সন্তানও ছিল। তবে প্রায় দুই সপ্তাহ আগে তার স্ত্রী শিশুটিকে নিয়ে চলে যান।

জুহাইলির দাবি, এর আগেও তিনি স্বামী-স্ত্রীর ঝগড়ার শব্দ শুনেছেন। প্রায়ই স্ত্রী তার স্বামীকে কাজ নিয়ে বকাঝকা করতেন। তিনি মনে করেন, সেই মানসিক চাপ থেকেই এমন দুঃখজনক ঘটনার সূত্রপাত হতে পারে।

রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।  সূএ বাংলাদেশ-প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com