মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতার ৪৮২ জনের মধ্যে– রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৩৯ জন, উত্তরায় ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুটি সিপিইউ, দুটি ট্যাব, ৫৫টি সিমকার্ড এবং নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন ও ৩২ কেজি গাঁজা।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা

» নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

» দীপিকার সঙ্গে কেন সম্পর্ক ছিন্ন করলেন ‘স্পিরিট’ নির্মাতা

» রাষ্ট্রপতি নির্বাচনই দেশে গণতন্ত্রের বড় প্রমাণ: মীর শাহে আলম

» ওমরাহ করলেন আসিফ মাহমুদ

» শরিফুলের ৬ উইকেট, অলআউটের পথে অস্ট্রেলিয়া

» ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি

» এক ধাক্কায় ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা

» মিরপুরে মব করে প্রধান শিক্ষকের ওপর হামলা: তদন্তের নির্দেশ

» বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতার ৪৮২ জনের মধ্যে– রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ৪৪ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৫৭ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১১৯ জন, গুলশানে ৩৯ জন, উত্তরায় ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুটি সিপিইউ, দুটি ট্যাব, ৫৫টি সিমকার্ড এবং নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন ও ৩২ কেজি গাঁজা।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com