‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫টি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

মাহ্দী আমিন জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপের নেতৃত্বে যুক্তরাষ্ট্র থেকে ৫০ জনের একটি ডেলিগেশন বাংলাদেশে এসেছেন। তারা গত তিন দিন ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, কীভাবে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ করা যায় এবং বাংলাদেশের বর্তমান স্থিতিশীল অর্থনৈতিক অগ্রযাত্রা কীভাবে আরও দীর্ঘায়িত করা যায়-তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, দেশে নতুন কর্মসংস্থান তৈরি এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে থাকা পলিসিগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও ফলপ্রসূ আলাপ হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মার্কিনিদের জন্য বেদনাদায়ক করতে যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে চায় ইরান

» মৃগী রোগ নিয়ে কিছু কথা

» মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

» বাস চাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫

» নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত

» ট্রাকচালক হোসেন হত্যা : হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

» ইউটিউবের মনিটাইজেশনে আসছে নতুন নিয়ম, বাড়ছে ওয়াচটাইম ও ভিউয়ের শর্ত

» রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি

» জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

» বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫টি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

মাহ্দী আমিন জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপের নেতৃত্বে যুক্তরাষ্ট্র থেকে ৫০ জনের একটি ডেলিগেশন বাংলাদেশে এসেছেন। তারা গত তিন দিন ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, কীভাবে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ করা যায় এবং বাংলাদেশের বর্তমান স্থিতিশীল অর্থনৈতিক অগ্রযাত্রা কীভাবে আরও দীর্ঘায়িত করা যায়-তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, দেশে নতুন কর্মসংস্থান তৈরি এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে থাকা পলিসিগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও ফলপ্রসূ আলাপ হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com