ডিবি পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তর করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকার জাকির হোসেনের মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রেজাউল করিম।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের সিংগাইরের আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), একই এলাকার মো. সেলিম ভান্ডারী (৪২), ও মো. এজাজ (৪০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার মো. আমির হোসেন রনি (৪০), ও কুড়িগ্রামের মো. মান্নান (৪২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ চন্দ্র দাস ও এসআই মো. তানভীর হোসেন ভূঁইয়াসহ ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় বেচাকেনা করে আসছিল।

এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একমি ল্যাবরেটরিজের নতুন এমডি তাসনিম সিনহা

» ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

» মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫জন গ্রেফতার

» হেপাটাইটিস সি নির্মূলের পথে ইংল্যান্ড

» ২ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

» ট্রাম্পের জন্য ইরান এখন কতটা আতঙ্কের কারণ?

» বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে : তথ্য উপদেষ্টা

» পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা অনুষ্ঠিত

» গণিত শিক্ষকহীন বিদ্যালয়ে একমাত্র পরীক্ষার্থীও ফেল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিবি পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তর করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকার জাকির হোসেনের মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. রেজাউল করিম।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের সিংগাইরের আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), একই এলাকার মো. সেলিম ভান্ডারী (৪২), ও মো. এজাজ (৪০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার মো. আমির হোসেন রনি (৪০), ও কুড়িগ্রামের মো. মান্নান (৪২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ চন্দ্র দাস ও এসআই মো. তানভীর হোসেন ভূঁইয়াসহ ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় বেচাকেনা করে আসছিল।

এ বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com