শিক্ষার্থীর মৃত্যু, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা এগারোটা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এসময় সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

‎শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যান আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। এরই প্রতিবাদে আজ সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ব্যানার ও স্লোগানে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ তৈরির দাবি জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়। আমাদের একটি ফুটওভার ব্রিজ জরুরি। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়কে অবস্থান করছি।

‎এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছে। সড়ক ও জনপথের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। চেষ্টা চলছে যান চলাচল স্বাভাবিক করতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি হস্তান্তরে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

» অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

» বেনাপোল হয়ে এলো ৮০ টন কাঁচা মরিচ, দাম নামলো অর্ধেকে

» শিক্ষা ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সময় প্রয়োজন: ববি হাজ্জাজ

» জবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

» শিক্ষার্থীর মৃত্যু, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

» ভিমরুলির ভাসমান বাজারে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ হলেন পেয়ারার স্বাদে

» বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

» আলিম পরীক্ষার স্থগিতকৃত বিষয়সমূহের সূচি প্রকাশ

» সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত :জামায়াতের আমির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিক্ষার্থীর মৃত্যু, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার বেলা এগারোটা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এসময় সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

‎শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যান আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। এরই প্রতিবাদে আজ সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ব্যানার ও স্লোগানে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ তৈরির দাবি জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়। আমাদের একটি ফুটওভার ব্রিজ জরুরি। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়কে অবস্থান করছি।

‎এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছে। সড়ক ও জনপথের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। চেষ্টা চলছে যান চলাচল স্বাভাবিক করতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com