ছেলের হাতে বাবা খুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারে ছেলের করা আঘাতে বাবা মহিন মিয়া (৩৮) খুন হয়েছে। এ ঘটনায় ছেলে জিসানকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার রামচন্দ্রপুর ছাকিপাড়া মহল্লায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ছাকিপাড়া এলাকায় মহিন তার ছেলের কক্ষে প্রবেশ করে মোবাইলের চার্জার খুঁজছিল। এ সময় ছেলে জিসান তার কক্ষে মোবাইলের চার্জার নেই বলে জানান। তবে মোবাইলের চার্জার না পেয়ে মহিন তার স্ত্রী ও ছেলেকে বকা দেন। পরে ছেলে জিসান উত্তেজিত হয়ে কথা বললে মহিন তাকে মারধরের জন্য টেস্টার নেন।  এসময় ছেলেও তার বাবা মহিনকে ফিরানোর চেষ্টা করেন। কিন্তু ফিরানোর এক পর্যায়ে হঠাৎ ছেলে জিসান তার বাবা মহিনের অন্ডকোষে চেপে ধরলে অচেতন হয়ে পড়েন। এ সময় প্রতিবেশীরা মহিনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান জানান, খবর পেয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

» ছেলের হাতে বাবা খুন

» জুলাই ব্যর্থ হলে শেখরাজ্য প্রতিষ্ঠাসহ বন্ধ হতো গণমাধ্যম: মঞ্জু

» ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

» রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বসছে সিইসি নেতৃত্বাধীন কমিশন

» কর্মসূচি প্রত্যাহার, ৩০ জুলাই সিএনজি স্টেশন খোলা

» কাঠমান্ডুতে বাংলাদেশের নানা জাতের আম ও আমজাত পণ্যের উৎসব প্রদর্শনী

» উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

» বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার

» চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছেলের হাতে বাবা খুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারে ছেলের করা আঘাতে বাবা মহিন মিয়া (৩৮) খুন হয়েছে। এ ঘটনায় ছেলে জিসানকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার রামচন্দ্রপুর ছাকিপাড়া মহল্লায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ছাকিপাড়া এলাকায় মহিন তার ছেলের কক্ষে প্রবেশ করে মোবাইলের চার্জার খুঁজছিল। এ সময় ছেলে জিসান তার কক্ষে মোবাইলের চার্জার নেই বলে জানান। তবে মোবাইলের চার্জার না পেয়ে মহিন তার স্ত্রী ও ছেলেকে বকা দেন। পরে ছেলে জিসান উত্তেজিত হয়ে কথা বললে মহিন তাকে মারধরের জন্য টেস্টার নেন।  এসময় ছেলেও তার বাবা মহিনকে ফিরানোর চেষ্টা করেন। কিন্তু ফিরানোর এক পর্যায়ে হঠাৎ ছেলে জিসান তার বাবা মহিনের অন্ডকোষে চেপে ধরলে অচেতন হয়ে পড়েন। এ সময় প্রতিবেশীরা মহিনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান জানান, খবর পেয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com