ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ বেলা পৌনে ১২টায় কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভাটিয়াপাড়া ক্যাম্প-এর কোম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানে মিরাজ মিয়ার ছেলে সজিব মিয়াকে (৩৬) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।








