বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স ও  কার্তুজসহ  মাদক কারবারি গ্রেফতার 

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজাতীয় মাদক) ও ৩২ রাউন্ড কার্তুজসহ তুষার শেখ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার দেলভোগ দয়হাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার তুষার শেখ শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা এলাকার মৃত শেখ করিমের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এসময় দেলভোগ দয়হাটা এলাকার আমিনুল ইসলামের মালিকানাধীন একটি ভাড়া বাসার সামনে থেকে তুষার শেখকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তির হেফাজত থেকে ১১০ বোতল উইন কোরেক্স ও পিতলের তৈরি ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে গ্রেফতার তুষার শেখের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

» মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয়

» রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

» টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি

» জিয়াউর রহমান সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

» সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

» সেনাবাহিনীর পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

» ‘সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি আমলে নেওয়ার মতো নয়’

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৬৩ জন গ্রেপ্তার

» সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

 বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স ও  কার্তুজসহ  মাদক কারবারি গ্রেফতার 

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজাতীয় মাদক) ও ৩২ রাউন্ড কার্তুজসহ তুষার শেখ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার দেলভোগ দয়হাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার তুষার শেখ শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা এলাকার মৃত শেখ করিমের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এসময় দেলভোগ দয়হাটা এলাকার আমিনুল ইসলামের মালিকানাধীন একটি ভাড়া বাসার সামনে থেকে তুষার শেখকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তির হেফাজত থেকে ১১০ বোতল উইন কোরেক্স ও পিতলের তৈরি ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র-সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে গ্রেফতার তুষার শেখের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com