ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : প্রথম কার্যদিবসেই ব্যস্ত কর্মসূচি পালন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। প্রথমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার (২৬ জুলাই) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
সকাল ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। হাফিজ উদ্দিন আহমদ সমাধিস্থলে কিছু সময় নীরবতা পালন ও দোয়া-মোনাজাতে অংশ নেন ।
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন শুক্রবার। ওইদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শনিবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার নামে গেজেট জারি করা হয়।








