পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরের হাভাত গিলাদ অবৈধ বসতির কাছে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেটলার ও সেনাবাহিনীর হামলায় রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি হয়েছে। ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চার ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষে এক ইসরায়েলি সেটলার নিহত ও তিনজন আহত হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় চার ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মরদেহ নাবলুসের হাসপাতালে নেওয়া হলে স্বজনদের মাঝে চরম শোকের মাতম নেমে আসে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, টেল গ্রামের কাছে সশস্ত্র সেটলারদের সঙ্গে সংঘাত চলাকালে এক ফিলিস্তিনি অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এতে ৩২ বছর বয়সী এক বসতি সেটলার নিহত হয়। এরপরই সেনারা সরাসরি গুলি চালিয়ে ওই ফিলিস্তিনিকে হত্যা করে।

এই ঘটনার পর দখলদার ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির অধ্যুষিত পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর নিয়ন্ত্রণ ও সামরিক চাপ আরও বাড়াতে এলাকাটিতে নতুন করে সেনা উপস্থিতি জোরদার করছে ইসরায়েল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গর্ভাবস্থায় মর্নিং সিকনেস সারানোর ঘরোয়া উপায়

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

» শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

» শাহরুখ কি সত্যিই আন্দোলন সমর্থন করছেন?

» গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল সোলজারফিশ

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরের হাভাত গিলাদ অবৈধ বসতির কাছে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেটলার ও সেনাবাহিনীর হামলায় রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি হয়েছে। ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চার ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষে এক ইসরায়েলি সেটলার নিহত ও তিনজন আহত হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় চার ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মরদেহ নাবলুসের হাসপাতালে নেওয়া হলে স্বজনদের মাঝে চরম শোকের মাতম নেমে আসে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, টেল গ্রামের কাছে সশস্ত্র সেটলারদের সঙ্গে সংঘাত চলাকালে এক ফিলিস্তিনি অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এতে ৩২ বছর বয়সী এক বসতি সেটলার নিহত হয়। এরপরই সেনারা সরাসরি গুলি চালিয়ে ওই ফিলিস্তিনিকে হত্যা করে।

এই ঘটনার পর দখলদার ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির অধ্যুষিত পশ্চিম তীরে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর নিয়ন্ত্রণ ও সামরিক চাপ আরও বাড়াতে এলাকাটিতে নতুন করে সেনা উপস্থিতি জোরদার করছে ইসরায়েল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com