হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছেন কি না বুঝবেন যেভাবে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না, তা নিয়ে ব্যবহারকারীদের কৌতূহলের শেষ নেই। এতদিন প্রোফাইল ছবি না দেখা, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস অদৃশ্য হয়ে যাওয়া, পাঠানো বার্তায় একটি টিক চিহ্ন থাকা কিংবা কল সংযোগ না হওয়ার মতো কয়েকটি লক্ষণ দেখে অনেকে ধারণা করতেন যে তাঁকে ব্লক করা হয়েছে। তবে এসব লক্ষণের কোনোটিই ব্লক হওয়ার নিশ্চিত প্রমাণ নয়। কারণ, গোপনীয়তা–সংক্রান্ত সেটিংস পরিবর্তন, ফোন বদলানো বা ইন্টারনেট সংযোগের সমস্যার কারণেও এমনটি হতে পারে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের এনক্রিপশন ভেরিফিকেশন সুবিধা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের দাবি, এই সুবিধা ব্যবহার করে ব্লক হওয়ার বিষয়ে তুলনামূলক নির্ভরযোগ্য ধারণা পাওয়া যেতে পারে।

হোয়াটসঅ্যাপের প্রতিটি ব্যক্তিগত কথোপকথন এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকে। অর্থাৎ প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তার বিষয়বস্তু দেখতে পারেন না। এই নিরাপত্তা যাচাইয়ের জন্য অ্যাপে এনক্রিপশন বা ভেরিফাই এনক্রিপশন নামের একটি সুবিধা রয়েছে।

এটি ব্যবহার করতে সংশ্লিষ্ট ব্যক্তির চ্যাট খুলে তার প্রোফাইলে যেতে হবে। এরপর এনক্রিপশন অপশনে প্রবেশ করলে একটি কিউআর কোড ও নিরাপত্তা নম্বর দেখা যাবে। সেখান থেকে এনক্রিপশন যাচাই করা সম্ভব।

অনেকে মনে করেন, ভেরিফিকেশন সফল হলে ধরে নেওয়া যায় যে চ্যাটের নিরাপত্তা ঠিক আছে এবং ওই ব্যক্তি আপনাকে ব্লক করেননি। আবার ভেরিফিকেশনের সময় বিকল্প পদ্ধতির বার্তা এলে সেটিকে কেউ কেউ ব্লক হওয়ার সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি–বিশেষজ্ঞরা। কারণ, হোয়াটসঅ্যাপ কখনোই এমন কোনো সুবিধা দেয়নি, যা সরাসরি জানিয়ে দেয় যে কোনো ব্যবহারকারী আপনাকে ব্লক করেছেন। এনক্রিপশন ভেরিফিকেশন সুবিধাটি মূলত নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি, ব্লক হওয়ার অবস্থা শনাক্ত করার জন্য নয়।

তাই শুধু একটি লক্ষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। প্রোফাইল ছবি দেখা যাচ্ছে কি না, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস, বার্তায় একটি টিক চিহ্ন থাকা, কল সংযোগ না হওয়া এবং এনক্রিপশন ভেরিফিকেশন—সবকটি বিষয় একসঙ্গে বিবেচনা করলে তুলনামূলক সঠিক ধারণা পাওয়া যেতে পারে।

তবে মনে রাখতে হবে, এগুলোর কোনোটিই নিশ্চিতভাবে প্রমাণ করে না যে আপনাকে ব্লক করা হয়েছে। হোয়াটসঅ্যাপ এখনো এ ধরনের কোনো আনুষ্ঠানিক বা নির্ভুল ব্লক-পরিচয় শনাক্ত করার সুবিধা চালু করেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গর্ভাবস্থায় মর্নিং সিকনেস সারানোর ঘরোয়া উপায়

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

» শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

» শাহরুখ কি সত্যিই আন্দোলন সমর্থন করছেন?

» গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল সোলজারফিশ

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছেন কি না বুঝবেন যেভাবে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না, তা নিয়ে ব্যবহারকারীদের কৌতূহলের শেষ নেই। এতদিন প্রোফাইল ছবি না দেখা, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস অদৃশ্য হয়ে যাওয়া, পাঠানো বার্তায় একটি টিক চিহ্ন থাকা কিংবা কল সংযোগ না হওয়ার মতো কয়েকটি লক্ষণ দেখে অনেকে ধারণা করতেন যে তাঁকে ব্লক করা হয়েছে। তবে এসব লক্ষণের কোনোটিই ব্লক হওয়ার নিশ্চিত প্রমাণ নয়। কারণ, গোপনীয়তা–সংক্রান্ত সেটিংস পরিবর্তন, ফোন বদলানো বা ইন্টারনেট সংযোগের সমস্যার কারণেও এমনটি হতে পারে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের এনক্রিপশন ভেরিফিকেশন সুবিধা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের দাবি, এই সুবিধা ব্যবহার করে ব্লক হওয়ার বিষয়ে তুলনামূলক নির্ভরযোগ্য ধারণা পাওয়া যেতে পারে।

হোয়াটসঅ্যাপের প্রতিটি ব্যক্তিগত কথোপকথন এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকে। অর্থাৎ প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ বার্তার বিষয়বস্তু দেখতে পারেন না। এই নিরাপত্তা যাচাইয়ের জন্য অ্যাপে এনক্রিপশন বা ভেরিফাই এনক্রিপশন নামের একটি সুবিধা রয়েছে।

এটি ব্যবহার করতে সংশ্লিষ্ট ব্যক্তির চ্যাট খুলে তার প্রোফাইলে যেতে হবে। এরপর এনক্রিপশন অপশনে প্রবেশ করলে একটি কিউআর কোড ও নিরাপত্তা নম্বর দেখা যাবে। সেখান থেকে এনক্রিপশন যাচাই করা সম্ভব।

অনেকে মনে করেন, ভেরিফিকেশন সফল হলে ধরে নেওয়া যায় যে চ্যাটের নিরাপত্তা ঠিক আছে এবং ওই ব্যক্তি আপনাকে ব্লক করেননি। আবার ভেরিফিকেশনের সময় বিকল্প পদ্ধতির বার্তা এলে সেটিকে কেউ কেউ ব্লক হওয়ার সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন।

তবে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি–বিশেষজ্ঞরা। কারণ, হোয়াটসঅ্যাপ কখনোই এমন কোনো সুবিধা দেয়নি, যা সরাসরি জানিয়ে দেয় যে কোনো ব্যবহারকারী আপনাকে ব্লক করেছেন। এনক্রিপশন ভেরিফিকেশন সুবিধাটি মূলত নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি, ব্লক হওয়ার অবস্থা শনাক্ত করার জন্য নয়।

তাই শুধু একটি লক্ষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। প্রোফাইল ছবি দেখা যাচ্ছে কি না, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস, বার্তায় একটি টিক চিহ্ন থাকা, কল সংযোগ না হওয়া এবং এনক্রিপশন ভেরিফিকেশন—সবকটি বিষয় একসঙ্গে বিবেচনা করলে তুলনামূলক সঠিক ধারণা পাওয়া যেতে পারে।

তবে মনে রাখতে হবে, এগুলোর কোনোটিই নিশ্চিতভাবে প্রমাণ করে না যে আপনাকে ব্লক করা হয়েছে। হোয়াটসঅ্যাপ এখনো এ ধরনের কোনো আনুষ্ঠানিক বা নির্ভুল ব্লক-পরিচয় শনাক্ত করার সুবিধা চালু করেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com