‘প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার : প্রশাসক আবদুস সালাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নাগরিক সেবায় একচেটিয়া ব্যবস্থা ভেঙে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে সেবার মান আরও উন্নত করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, যে প্রতিষ্ঠান দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে পারবে, সেই প্রতিষ্ঠানই জনগণের আস্থা অর্জন করবে। এ লক্ষ্যেই রাজস্ব আদায় কার্যক্রম সহজ করতে এবং নাগরিকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে ডিএসসিসির অঞ্চল-২ (খিলগাঁও) কার্যালয়ে ঢাকা ব্যাংকের নতুন কালেকশন বুথ চালু করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে কালেকশন বুথের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়নে বিশ্বাস করে। ঢাকা ব্যাংকের নতুন কালেকশন বুথ চালুর ফলে এ অঞ্চলের বাসিন্দারা ট্রেড লাইসেন্স ফিসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবার অর্থ সহজেই জমা দিতে পারবেন। এতে সেবাগ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে কালেকশন কার্যক্রম পরিচালনার দায়িত্ব একটি প্রতিষ্ঠানের হাতেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেই ধারা থেকে সরে এসে উন্মুক্ত প্রতিযোগিতার নীতি অনুসরণ করছে। যারা ভালো ও দ্রুত সেবা দেবে, তারাই এগিয়ে যাবে। ঢাকা ব্যাংককে সেই সুযোগ দেওয়া হয়েছে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা নিজেদের দক্ষতা প্রমাণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আবদুস সালাম বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ কল্যাণে বিশ্বাস করে। সিটি কর্পোরেশন জনগণের করের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান। তাই এটিকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি স্বীকার করেন, প্রক্রিয়াগত জটিলতার কারণে এখনো কিছু ক্ষেত্রে নাগরিকদের ভোগান্তি রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা গ্রহণ করা হবে না।

তিনি আরও বলেন, এখন থেকে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়েই অধিকাংশ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, প্রধান উপদেষ্টা তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজধানীতে নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এখনো সব লক্ষ্য অর্জিত না হলেও সরকার পরিকল্পিতভাবে সেগুলো বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে।

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার কমাতে হবে এবং ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ড্রেনে ফেলা থেকে বিরত থাকতে হবে। নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং নগর সেবার মান উন্নয়ন অনেক সহজ হবে।

তিনি স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক কর্মীদের উদ্দেশে বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ এবং অন্যান্য জনসেবামূলক কাজে সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসতে হবে। নগরকে বাসযোগ্য রাখতে সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা ব্যাংকের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশের আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

» ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

» জামায়াত এমপির ‌ভিডিও ভাইরাল, যা বললেন তাহেরী

» জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত : চরমোনাই পীর

» অর্থনীতি পুনরুদ্ধারে এডিপি বড় ভূমিকা রাখে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

» সাইবার স্পেসে বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

» ৬ শিশুর প্রাণহানি, হাম ও উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়াল

» আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান

» ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তানজিদ তামিম

» বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের কিস্তি ৩ মাস স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার : প্রশাসক আবদুস সালাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নাগরিক সেবায় একচেটিয়া ব্যবস্থা ভেঙে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে সেবার মান আরও উন্নত করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, যে প্রতিষ্ঠান দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে পারবে, সেই প্রতিষ্ঠানই জনগণের আস্থা অর্জন করবে। এ লক্ষ্যেই রাজস্ব আদায় কার্যক্রম সহজ করতে এবং নাগরিকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে ডিএসসিসির অঞ্চল-২ (খিলগাঁও) কার্যালয়ে ঢাকা ব্যাংকের নতুন কালেকশন বুথ চালু করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে কালেকশন বুথের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়নে বিশ্বাস করে। ঢাকা ব্যাংকের নতুন কালেকশন বুথ চালুর ফলে এ অঞ্চলের বাসিন্দারা ট্রেড লাইসেন্স ফিসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবার অর্থ সহজেই জমা দিতে পারবেন। এতে সেবাগ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে কালেকশন কার্যক্রম পরিচালনার দায়িত্ব একটি প্রতিষ্ঠানের হাতেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেই ধারা থেকে সরে এসে উন্মুক্ত প্রতিযোগিতার নীতি অনুসরণ করছে। যারা ভালো ও দ্রুত সেবা দেবে, তারাই এগিয়ে যাবে। ঢাকা ব্যাংককে সেই সুযোগ দেওয়া হয়েছে এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা নিজেদের দক্ষতা প্রমাণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আবদুস সালাম বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ কল্যাণে বিশ্বাস করে। সিটি কর্পোরেশন জনগণের করের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান। তাই এটিকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি স্বীকার করেন, প্রক্রিয়াগত জটিলতার কারণে এখনো কিছু ক্ষেত্রে নাগরিকদের ভোগান্তি রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা গ্রহণ করা হবে না।

তিনি আরও বলেন, এখন থেকে ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, সড়কবাতি রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়েই অধিকাংশ সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, প্রধান উপদেষ্টা তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজধানীতে নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এখনো সব লক্ষ্য অর্জিত না হলেও সরকার পরিকল্পিতভাবে সেগুলো বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে।

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার কমাতে হবে এবং ব্যবহৃত পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ড্রেনে ফেলা থেকে বিরত থাকতে হবে। নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং নগর সেবার মান উন্নয়ন অনেক সহজ হবে।

তিনি স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক কর্মীদের উদ্দেশে বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ এবং অন্যান্য জনসেবামূলক কাজে সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসতে হবে। নগরকে বাসযোগ্য রাখতে সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা ব্যাংকের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com