চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

[ঢাকা, ১৬ জুলাই, ২০২৬] নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলাকার আখতারুজ্জামান সেন্টারে নতুন এ ব্র্যান্ডশপের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনারের হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবট। অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে, হাত মিলিয়ে এবং ছবি তুলে সবার দৃষ্টি কাড়ে রোবটটি। অনারের বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি কেনাকাটায়ও সহায়তা করে এটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন।

অনারের ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে বাজেট-বান্ধব সব ধরণের স্মার্টফোন পাওয়া যাবে নতুন এই ব্র্যান্ডশপে। পাশাপাশি অনারের বিভিন্ন আইওটি ডিভাইসও কিনতে পারবেন ক্রেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. আশরাফুল আমিন বলেন, “ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য এবং সহজ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে নেওয়া এমন যেকোনো উদ্যোগই ইতিবাচক। আশা করি, এই ব্র্যান্ডশপ চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমী মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।”

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “চট্টগ্রাম আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নতুন এই ব্র্যান্ডশপের মাধ্যমে গ্রাহকেরা অনারের সকল অফিশিয়াল ডিভাইস ও সেবা আরও সহজে পাবেন। একই সঙ্গে তারা অনারের নতুন প্রযুক্তি ও এআই–নির্ভর উদ্ভাবনের অভিজ্ঞতাও নিতে পারবেন।”

ব্র্যান্ডশপ চালু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অনার-এর যেকোনো স্মার্টফোন কিনলেই বিশেষ র‌্যাফেল ড্রর মাধ্যমে ক্রেতাদের জন্য ছিল আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। পাশাপাশি, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘ট্রিওন্ডা’ ম্যাচবল জেতার সুযোগ নিয়ে একটি বিশেষ গিভঅ্যাওয়ের আয়োজন করা হয়।

ব্র্যান্ডশপের ঠিকানা: ডিনস মোবাইল, শপ নং–২১ (গ্রাউন্ড ফ্লোর), আখতারুজ্জামান সেন্টার, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবছর ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহদী আমিনকে রাষ্ট্রদূত

» কিছু পাওয়ার আশায় বুলেটের সামনে বুক পাতেননি জুলাইযোদ্ধারা: তথ্য উপদেষ্টা

» সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

» আবু সাঈদ জুলাই শহীদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম

» অপকর্মে বিএনপি আ.লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে: ছাত্রশিবির সভাপতি

» দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

» হোয়াটসঅ্যাপে আইফোন কলে যুক্ত হচ্ছে নতুন মাইক কন্ট্রোল ফিচার

» জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তৃণমূলকে আরও সক্রিয় হতে হবে: মামুনুল হক

» জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

» সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সচেষ্ট: কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

[ঢাকা, ১৬ জুলাই, ২০২৬] নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলাকার আখতারুজ্জামান সেন্টারে নতুন এ ব্র্যান্ডশপের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনারের হিউম্যানয়েড (মানবসদৃশ) রোবট। অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে, হাত মিলিয়ে এবং ছবি তুলে সবার দৃষ্টি কাড়ে রোবটটি। অনারের বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি কেনাকাটায়ও সহায়তা করে এটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন।

অনারের ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে বাজেট-বান্ধব সব ধরণের স্মার্টফোন পাওয়া যাবে নতুন এই ব্র্যান্ডশপে। পাশাপাশি অনারের বিভিন্ন আইওটি ডিভাইসও কিনতে পারবেন ক্রেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. আশরাফুল আমিন বলেন, “ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য এবং সহজ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে নেওয়া এমন যেকোনো উদ্যোগই ইতিবাচক। আশা করি, এই ব্র্যান্ডশপ চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমী মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।”

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “চট্টগ্রাম আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নতুন এই ব্র্যান্ডশপের মাধ্যমে গ্রাহকেরা অনারের সকল অফিশিয়াল ডিভাইস ও সেবা আরও সহজে পাবেন। একই সঙ্গে তারা অনারের নতুন প্রযুক্তি ও এআই–নির্ভর উদ্ভাবনের অভিজ্ঞতাও নিতে পারবেন।”

ব্র্যান্ডশপ চালু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অনার-এর যেকোনো স্মার্টফোন কিনলেই বিশেষ র‌্যাফেল ড্রর মাধ্যমে ক্রেতাদের জন্য ছিল আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। পাশাপাশি, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘ট্রিওন্ডা’ ম্যাচবল জেতার সুযোগ নিয়ে একটি বিশেষ গিভঅ্যাওয়ের আয়োজন করা হয়।

ব্র্যান্ডশপের ঠিকানা: ডিনস মোবাইল, শপ নং–২১ (গ্রাউন্ড ফ্লোর), আখতারুজ্জামান সেন্টার, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com