লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের মত বিনিময় করেছেন। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা উন্নয়নমূলক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এতে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইত্তেফাক ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন, নাগরিক টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, প্রতিদিনের বাংলাদেশের হোসেন রানা, জবাবদিহি প্রতিনিধি আলমাছ হোসেন আওয়াল এবং এশিয়ান টিভির প্রতিনিধি রুবেল মিয়া।
এ সময় দিনকাল প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল,আমার সংবাদ প্রতিনিধি রোকনুজ্জামান সবুজ, গ্লোবাল টিভি প্রতিনিধি ফিরুজ শাহ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সৈয়দ এনামুর রকিব, যুগান্তরের রহিমা সুলতানা মুকুল, গণ বার্তা প্রতিনিধি মশিউর রহমান টুটুলসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








