পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাবনার ভাঁড়ারা ইউনিয়নের একটি পুকুর থেকে তুহিন খান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ লালগুলা বাজার এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তুহিন খান পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা নিয়ে প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার (১০ জুলাই) রাতেও তিনি স্ত্রীর কাছে নেশার টাকা চান। টাকা না পেয়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান।

পরে তিনি স্থানীয় লালগুলা বাজার মসজিদের বারান্দায় গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে আত্মহত্যার পর কে বা কারা তার মরদেহ মসজিদের বারান্দা থেকে পাশের পুকুরে ফেলে দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

» একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

» পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার হাফিজ

» প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রবিবার

» দেবের কাছাকাছি হতেই স্বামী রাজের সঙ্গে ছন্দপতন শুভশ্রীর!

» ৫ আগস্ট সেনাবাহিনী চুপ থাকলে গৃহযুদ্ধ ঘটতে পারত: আব্দুল হক

» যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?

» হরমুজ ইস্যুতে আলোচনায় জন্য ওমানে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

» দাবিদারদের কাছে দায়িত্ব হস্তান্তর করাই ভালো মনে করেছি: তাসনিম জুমা

» শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাবনার ভাঁড়ারা ইউনিয়নের একটি পুকুর থেকে তুহিন খান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ লালগুলা বাজার এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তুহিন খান পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা নিয়ে প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার (১০ জুলাই) রাতেও তিনি স্ত্রীর কাছে নেশার টাকা চান। টাকা না পেয়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান।

পরে তিনি স্থানীয় লালগুলা বাজার মসজিদের বারান্দায় গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে আত্মহত্যার পর কে বা কারা তার মরদেহ মসজিদের বারান্দা থেকে পাশের পুকুরে ফেলে দিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শনিবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com