ব্রাজিল-নরওয়ে মাঠে নামছে আজ, খেলা কখন ও কীভাবে দেখবেন?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন থেকে ব্রাজিল এখন আর মাত্র তিন ধাপ দূরে। সেই পথের প্রথম বড় পরীক্ষা আজ, শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নরওয়ে।

বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

এ পর্যন্ত শেষ আটে জায়গা নিশ্চিত করেছে মরক্কো ও ফ্রান্স। গত রাতে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো, আর প্যারাগুয়েকে বিদায় করে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

আজকের ব্রাজিল-নরওয়ে ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে। সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, মিশর, সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়া।

খেলা দেখবেন যেভাবে

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টসে।

এ ছাড়া মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকেও ম্যাচ উপভোগ করা যাবে। সেজন্য নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে মাইরবি, টফি এবং বায়োস্কোপ অ্যাপে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চাচার ভাড়াটে লোকদের হামলায় ভাতিজা খুন

» বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্য

» কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য গ্রেফতার

» হোয়াটসঅ্যাপে HD কোয়ালিটির ছবি পাঠানোর উপায়

» ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা থাকতেই পারে, তবে ধৈর্য ধরতে হবে : দুদু

» বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট

» বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’ এ বাংলাদেশের পতাকা

» ব্রাজিল-নরওয়ে মাঠে নামছে আজ, খেলা কখন ও কীভাবে দেখবেন?

» আবারও অধিনায়কত্বে ফিরলেন বাবর আজম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্রাজিল-নরওয়ে মাঠে নামছে আজ, খেলা কখন ও কীভাবে দেখবেন?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন থেকে ব্রাজিল এখন আর মাত্র তিন ধাপ দূরে। সেই পথের প্রথম বড় পরীক্ষা আজ, শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নরওয়ে।

বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

এ পর্যন্ত শেষ আটে জায়গা নিশ্চিত করেছে মরক্কো ও ফ্রান্স। গত রাতে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো, আর প্যারাগুয়েকে বিদায় করে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

আজকের ব্রাজিল-নরওয়ে ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে। সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, মিশর, সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়া।

খেলা দেখবেন যেভাবে

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টসে।

এ ছাড়া মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকেও ম্যাচ উপভোগ করা যাবে। সেজন্য নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে মাইরবি, টফি এবং বায়োস্কোপ অ্যাপে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com