হাত-পা বেঁধে যুবককে হত্যা, বাবা-মা ও ভাই গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় পারিবারিক হত্যাকাণ্ডের এক ‘লোমহর্ষক’ তথ্য সামনে এসেছে। পুলিশ জানায়, থানায় লিখিত অভিযোগ করায় বুধবার মধ্যরাতে কাদেরকে নির্মমভাবে হত্যা করে মরদেহ লুকিয়ে ফেলে তার নিজের পরিবার।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত আব্দুল কাদেরের (২৩) মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যায় অভিযুক্ত বাবা, মা ও ছোট ভাইকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের লিটন (৪৮), তার স্ত্রী কাজল বেগম (৪২) ও তাদের ছোট ছেলে রাকিব হোসেন (২০)।

পুলিশ জানায়, আব্দুল কাদের তার বাবা, মা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার চারদিন পর গত সোমবার সকালে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় এলাকার একটি খাল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে নিহতের মা কাজল বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে কাজল বেগমের দেওয়া তথ্য এবং বিভিন্ন গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযুক্তরা ফেনী জেলার সদর উপজেলার সাদাবপুর রেলগেট এলাকায় ভবঘুরের ছদ্মবেশে অবস্থান করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাদের গ্রেফতার করে।

‎নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে আব্দুল কাদেরের হাত-পা বেঁধে তাকে পানিতে ফেলে দেওয়া হয়। এতে তার মৃত্যু নিশ্চিত হলে মরদেহ পুকুর থেকে তুলে রান্নাঘরের মেঝের নিচে মাটি চাপা দিয়ে রাখা হয়।

তিনি আরও জানান, তিনদিন পর মরদেহে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সোমবার মধ্যরাতের পর অটোরিকশাযোগে কুরকুটা এলাকা থেকে পদুয়ারপাড় এলাকার রাস্তার পাশের একটি খালে মরদেহ ফেলে দেওয়া হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুবক গুলিবিদ্ধ

» ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত

» এলপি গ্যাসের দাম কমলো

» ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত মালয়েশিয়ার

» ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

» রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩

» রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

» জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

» জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাত-পা বেঁধে যুবককে হত্যা, বাবা-মা ও ভাই গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় পারিবারিক হত্যাকাণ্ডের এক ‘লোমহর্ষক’ তথ্য সামনে এসেছে। পুলিশ জানায়, থানায় লিখিত অভিযোগ করায় বুধবার মধ্যরাতে কাদেরকে নির্মমভাবে হত্যা করে মরদেহ লুকিয়ে ফেলে তার নিজের পরিবার।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত আব্দুল কাদেরের (২৩) মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যায় অভিযুক্ত বাবা, মা ও ছোট ভাইকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের লিটন (৪৮), তার স্ত্রী কাজল বেগম (৪২) ও তাদের ছোট ছেলে রাকিব হোসেন (২০)।

পুলিশ জানায়, আব্দুল কাদের তার বাবা, মা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার চারদিন পর গত সোমবার সকালে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় এলাকার একটি খাল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে নিহতের মা কাজল বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে কাজল বেগমের দেওয়া তথ্য এবং বিভিন্ন গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযুক্তরা ফেনী জেলার সদর উপজেলার সাদাবপুর রেলগেট এলাকায় ভবঘুরের ছদ্মবেশে অবস্থান করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাদের গ্রেফতার করে।

‎নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে আব্দুল কাদেরের হাত-পা বেঁধে তাকে পানিতে ফেলে দেওয়া হয়। এতে তার মৃত্যু নিশ্চিত হলে মরদেহ পুকুর থেকে তুলে রান্নাঘরের মেঝের নিচে মাটি চাপা দিয়ে রাখা হয়।

তিনি আরও জানান, তিনদিন পর মরদেহে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সোমবার মধ্যরাতের পর অটোরিকশাযোগে কুরকুটা এলাকা থেকে পদুয়ারপাড় এলাকার রাস্তার পাশের একটি খালে মরদেহ ফেলে দেওয়া হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com