বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় সরকার: রেজাউল করীম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে মাঠে ভূমিকা রেখেছে শ্রমিকেরাও। অভ্যুত্থানের পর দেশে ইসলামপন্থিদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতি বন্ধ করতে হলে আগামী দিনে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ঐকমত্যের এজেন্ডায় না আনায় সরকারকে ধিক্কার দিয়েছে সাধারণ জনগণ। বর্তমান সরকার চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। জনগণ ঘুমিয়ে নেই। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে সাধারণ মানুষ।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বলেন, সমাজের এক শ্রেণী অতি ধনী হবে আর এক শ্রেণী গাছতলায় বাস করবে, তা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তির মধ্যে যুদ্ধ অনিবার্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় সরকার: রেজাউল করীম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে মাঠে ভূমিকা রেখেছে শ্রমিকেরাও। অভ্যুত্থানের পর দেশে ইসলামপন্থিদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতি বন্ধ করতে হলে আগামী দিনে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ঐকমত্যের এজেন্ডায় না আনায় সরকারকে ধিক্কার দিয়েছে সাধারণ জনগণ। বর্তমান সরকার চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। জনগণ ঘুমিয়ে নেই। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে সাধারণ মানুষ।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বলেন, সমাজের এক শ্রেণী অতি ধনী হবে আর এক শ্রেণী গাছতলায় বাস করবে, তা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তির মধ্যে যুদ্ধ অনিবার্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com