দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।

শুক্রবার  রাত সাড়ে ৮টার দিকে নগরের আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নগরের পূর্ব শহীদনগর এলাকার মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার মো. আলমগীর হোসেন সজীব (২০)।

উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন জানান, আতুরার ডিপো এলাকায় সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় দুই যুবক পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের দেহ ও হেফাজতে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি দেশীয় শটগান এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী

» রবিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» মানবতাবিরোধী অপরাধ : হাবিবসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে রায় আগামীকাল

» এই বাজেট ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি, জুলাইয়ের বাজেট নয়: সংসদে শাজাহান চৌধুরী

» গ্যালারিতে ৩৬ লাখ দর্শক! সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বকাপ

» ‘সম্পর্কে প্রাক্তন-বর্তমানের ভেদাভেদ থাকে না’, জয়া আহসানের বার্তা

» দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

» ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

» তাজিয়া মিছিল শেষে যুবককে হত্যার ঘটনায় অভিযোগে চারজন গ্রেপ্তার

» দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।

শুক্রবার  রাত সাড়ে ৮টার দিকে নগরের আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নগরের পূর্ব শহীদনগর এলাকার মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার মো. আলমগীর হোসেন সজীব (২০)।

উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন জানান, আতুরার ডিপো এলাকায় সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় দুই যুবক পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের দেহ ও হেফাজতে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি দেশীয় শটগান এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com