গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার ৮ বছর পর পলাতক ঘাতক বোন গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন রাতে কক্সবাজার সদর মডেল থানা এলাকার লিংক রোড সংলগ্ন জানারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে একাধিকবার গুলি করে নৃশংসভাবে হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণী সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি ছেনোয়ারা বেগম ও তার সহযোগীরা পূর্ব শত্রুতা এবং পারিবারিক কলহের জেরে তার আপন ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলি করে নির্মমভাবে হত্যা করে। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় ২০১৮ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামি ছেনোয়ারা বেগম আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হওয়ার পর র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজারে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার ৮ বছর পর পলাতক ঘাতক বোন গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন রাতে কক্সবাজার সদর মডেল থানা এলাকার লিংক রোড সংলগ্ন জানারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে একাধিকবার গুলি করে নৃশংসভাবে হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণী সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি ছেনোয়ারা বেগম ও তার সহযোগীরা পূর্ব শত্রুতা এবং পারিবারিক কলহের জেরে তার আপন ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলি করে নির্মমভাবে হত্যা করে। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় ২০১৮ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামি ছেনোয়ারা বেগম আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হওয়ার পর র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com