নরসিংদী প্রতিনিধি : ঢাকা বোর্ডের ১৩শত কলেজের মধ্যে সেরা তিপান্ন কলেজের তালিকায় পলাশ উপজেলায় ৭তম বারের মতো শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সালে ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ,শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ।
শুধু তাই নয়, পলাশ উপজেলার সব গুলো কলেজের
৭০ ভাগ পুরুষ্কার পলাশ থানা সেন্ট্রাল কলেজ পেয়েছে। বুয়েট,কুয়েট,চুয়েটসহ সারাদেশে কোথাও বাদ নেই যে আমাদের কলেজ থেকে চান্স পায়নি ।
বৃহস্পতিবার (২৫জুন ) সকালে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচ.এস. সি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও পরীক্ষার্থীদের পরীক্ষার উপকরণ বিতরণ অনুষ্ঠানে কলেজটির অধ্যক্ষ আমির হোসাইন গাজী সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ।
এ সময় অধ্যক্ষ আমির হোসেন গাজী বলেন, অত্যন্ত আনন্দের বিষয় পলাশ থানা সেন্ট্রাল কলেজ স্বাউট টিম ঢাকা অঞ্চলের মধ্যে রোভার স্কাউট গ্রুপে আমাদের কলেজ রেজিষ্ট্রেশন পেয়েছে। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রোভার স্কাউটস টিম আসবে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই ওইখানে থাকবেন। পলাশের প্রতিনিধিত্ব করবে পলাশ থানা সেন্ট্রাল কলেজ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এমন
সচিব চাই না, চিকিৎসার অভাবে তার মা মারা যাবে, লাশ পোকায় খাবে গলে যাবে খবর থাকবে না এমন ছাত্র আমার দরকার নাই। পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সত্যি কারের মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে৷
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি কলেজের শিক্ষক – শিক্ষিকা, গণমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । কলেজটি থেকে এ বছর ৩৫১ জন এইচ.এস. সি পরীক্ষার্থী উদ্দেশ্যে বিশেষ দোয়া অনুষ্ঠান শেষে ফাইল,স্কেল,কলমসহ পরীক্ষায় ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।








