ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপু (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপু সাঁতারপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সীমান্ত মিয়াকে (১৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সীমান্ত নিহত অপুর ফুফাতো ভাই। সে একই গ্রামের মাহবুব আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সীমান্তর একটি মোবাইল ফোন হারিয়ে যায়। ফোনটি অপু চুরি করেছে বলে তার সন্দেহ হয়। এ নিয়ে এলাকায় একটি সালিস বৈঠকও বসে। তবে সালিসে অপুর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়। কিন্তু সীমান্ত বিষয়টি মেনে নিতে পারেনি এবং অপুর ওপর সন্দেহ বজায় রাখে।

আজ দুপুরে সাঁতারপুর গ্রামের একটি সেতুর কাছে অপুকে ডেকে আনে সীমান্ত। সেখানে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সীমান্ত সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে অপুর পেটে আঘাত করে। গুরুতর আহত হয়ে অপু ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন সীমান্তকে ধাওয়া দিয়ে আটক করে। আর গুরুতর আহত অপুকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, মূলত মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত সীমান্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

» এফ-৩৫ কিংবা বোয়িং ৭৩৭, পাখির সামনে সবাই অসহায়

» অবৈধ সংযোগে ব্যাটারি রিকশা-ইবাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় অংশ ব্যয় হচ্ছে : জ্বালানিমন্ত্রী

» ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

» ‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

» দলীয় সকল পদ থেকে পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

» পাঁচ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত জারি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপু (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপু সাঁতারপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সীমান্ত মিয়াকে (১৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সীমান্ত নিহত অপুর ফুফাতো ভাই। সে একই গ্রামের মাহবুব আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সীমান্তর একটি মোবাইল ফোন হারিয়ে যায়। ফোনটি অপু চুরি করেছে বলে তার সন্দেহ হয়। এ নিয়ে এলাকায় একটি সালিস বৈঠকও বসে। তবে সালিসে অপুর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে নির্দোষ ঘোষণা করা হয়। কিন্তু সীমান্ত বিষয়টি মেনে নিতে পারেনি এবং অপুর ওপর সন্দেহ বজায় রাখে।

আজ দুপুরে সাঁতারপুর গ্রামের একটি সেতুর কাছে অপুকে ডেকে আনে সীমান্ত। সেখানে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সীমান্ত সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে অপুর পেটে আঘাত করে। গুরুতর আহত হয়ে অপু ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন সীমান্তকে ধাওয়া দিয়ে আটক করে। আর গুরুতর আহত অপুকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, মূলত মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত সীমান্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com