ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে মালিকবিহীন অবস্থায় ৩০ বস্তা সারও জব্দ করা হয়েছে।

আজ সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সোমবার (২২ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন কাটাখাল এলাকায় অবস্থান নেয়। এ সময় ভোরে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে এবং ধাওয়া দেয়।

ধাওয়ার একপর্যায়ে জাকির হোসাইন (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বদিউজ্জামানের ছেলে। তবে তার সঙ্গে থাকা আরও তিনজন তাদের বহন করা পোটলা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর মিয়ানমারের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তিরা বাংলাদেশের দিকে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি পোটলা থেকে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, একই দিন রাত ১১টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল এবং উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বয়ে পালংখালী এলাকায় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩০ বস্তা সার জব্দ করা হয়।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (২২) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি টেকনাফ উপজেলার মনিরকোনা এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে। তল্লাশির সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম স্বীকার করেছেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

» এফ-৩৫ কিংবা বোয়িং ৭৩৭, পাখির সামনে সবাই অসহায়

» অবৈধ সংযোগে ব্যাটারি রিকশা-ইবাইক চার্জ দেওয়ায় বিদ্যুতের বড় অংশ ব্যয় হচ্ছে : জ্বালানিমন্ত্রী

» ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

» ‘বিনিয়োগ বাড়াতে ২৫ মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার’

» দলীয় সকল পদ থেকে পদত্যাগ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

» ট্রাইব্যুনালে কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

» পাঁচ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত জারি

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে মালিকবিহীন অবস্থায় ৩০ বস্তা সারও জব্দ করা হয়েছে।

আজ সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সোমবার (২২ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন কাটাখাল এলাকায় অবস্থান নেয়। এ সময় ভোরে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে এবং ধাওয়া দেয়।

ধাওয়ার একপর্যায়ে জাকির হোসাইন (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বদিউজ্জামানের ছেলে। তবে তার সঙ্গে থাকা আরও তিনজন তাদের বহন করা পোটলা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর মিয়ানমারের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তিরা বাংলাদেশের দিকে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি পোটলা থেকে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, একই দিন রাত ১১টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল এবং উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বয়ে পালংখালী এলাকায় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩০ বস্তা সার জব্দ করা হয়।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল শুকুরের কাঠি গেওয়াগাছ এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (২২) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি টেকনাফ উপজেলার মনিরকোনা এলাকার বাসিন্দা লাল মিয়ার ছেলে। তল্লাশির সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম স্বীকার করেছেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com