আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

শনিবার (২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।’

নজরুল ইসলাম খান আরও বলেন, পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কখনোই জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। তাই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত আইন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। যদি কেউ আইন লঙ্ঘন করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সেটি তারা মেনে নেবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের সময় টিকে থাকার লড়াইয়ে দলের কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে দ্রুতই বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর কাউন্সিল সম্পন্ন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

» আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান

» প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজ দেখে জামায়াত হতাশ, ভয় পাচ্ছে: আবদুস সালাম

» মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান

» এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

» ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

» বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

» আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» শিশু হত্যারহস্য উদঘাটন ও এর সঙ্গে সংশ্লিষ্ট ২ আসামি গ্রেফতার

» পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়ালে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

শনিবার (২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের আইন অমান্য করে কোনো দলের রাজনীতি করার সুযোগ নেই। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে বিএনপি নয়, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।’

নজরুল ইসলাম খান আরও বলেন, পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কখনোই জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। তাই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত আইন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। যদি কেউ আইন লঙ্ঘন করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সেটি তারা মেনে নেবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের সময় টিকে থাকার লড়াইয়ে দলের কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে দ্রুতই বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর কাউন্সিল সম্পন্ন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com