ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় ৩০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সজিব বেপারী নামের ওই ব্যক্তিকে আটক করেন। তিনি ৮ এপিবিএনে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে সজিবকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৮ এপিবিএনের কমান্ডিং অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সজিব বেপারী ছুটি নিয়ে কর্মস্থল থেকে বের হয়েছিলেন। কীভাবে তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়ালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩০ বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

» আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান

» প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজ দেখে জামায়াত হতাশ, ভয় পাচ্ছে: আবদুস সালাম

» মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান

» এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

» ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

» বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

» আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» শিশু হত্যারহস্য উদঘাটন ও এর সঙ্গে সংশ্লিষ্ট ২ আসামি গ্রেফতার

» পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় ৩০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সজিব বেপারী নামের ওই ব্যক্তিকে আটক করেন। তিনি ৮ এপিবিএনে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে সজিবকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৮ এপিবিএনের কমান্ডিং অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সজিব বেপারী ছুটি নিয়ে কর্মস্থল থেকে বের হয়েছিলেন। কীভাবে তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়ালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩০ বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com