ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প রক্ষা পেলে শ্রমিকের কর্মসংস্থান হবে। এ দিনটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে চিরকাল। শ্রমিকদের শক্তি জোগাবে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে। এ লড়াই হোক যার যার ন্যায্য পাওনা বুঝে নেওয়ার জন্য।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ কথা বলেন।
তিনি ফেসবুক পোস্টে লেখেন, শ্রমিক অঙ্গনের ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন?
আগামীকাল ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন এবং দীর্ঘ জীবন দান করুন। সকল বঞ্চিত ও মজলুমের পাশে ইনশাআল্লাহ আমরা থাকব এই লড়াইয়ে।








