সড়ক দূর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, আহত আরও একজন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  রাজশাহীর নওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুইজন সিনিয়র শিক্ষক।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায় নিহত হন। এছাড়া দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছে।

জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন তারা দুইজন। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অধ্যাপক ড. শিব শংকর রায় দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষকতা করছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান লেখেন, অসীমে ভালো থাকবেন স্যার। সড়ক দুর্ঘটনায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। অপরজন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সকালে মাছ ধরতে যাওয়ার পথে নওহাটা আনসার ক্যাম্পের অদূরে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। মার্কেটিং বিভাগের একজন শিক্ষক মারা গেছেন। তার সঙ্গে থাকা দর্শন বিভাগের আরেকজন শিক্ষক বর্তমানে রামেকে চিকিৎসাধীন আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সড়ক দূর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত, আহত আরও একজন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  রাজশাহীর নওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুইজন সিনিয়র শিক্ষক।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায় নিহত হন। এছাড়া দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছে।

জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন তারা দুইজন। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অধ্যাপক ড. শিব শংকর রায় দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষকতা করছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান লেখেন, অসীমে ভালো থাকবেন স্যার। সড়ক দুর্ঘটনায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। অপরজন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সকালে মাছ ধরতে যাওয়ার পথে নওহাটা আনসার ক্যাম্পের অদূরে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। মার্কেটিং বিভাগের একজন শিক্ষক মারা গেছেন। তার সঙ্গে থাকা দর্শন বিভাগের আরেকজন শিক্ষক বর্তমানে রামেকে চিকিৎসাধীন আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com