জেলা ও উপজেলা পর্যায়ে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য: সিভিল সার্জন নরসিংদী 

নরসিংদী প্রতিনিধি বাইজিদ আহাম্মেদ  :  জেলার প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন নরসিংদী নবনিযুক্ত সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবীর।  বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।  স্বাস্থ্যসেবা এখন আর কেবল শহরকেন্দ্রিক নয়। জেলা থেকে  উপজেলার গ্রাম  পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা  কাজ করছি। জেলার  প্রতিটি মানুষ যাতে আর্থিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতা ছাড়াই চিকিৎসা পেতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।  মঙ্গলবার ২৮ এপ্রিল বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়  কালে নরসিংদীর নবনিযুক্ত  সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবীর এসব  অভিমত ব্যক্ত করেন।
সিভিল সার্জন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। নতুন হাসপাতাল নির্মাণ, পুরাতন হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহসহ চিকিৎসক-নার্স নিয়োগ বৃদ্ধি সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করতে কাজ করছি।  আমরা চাই জেলার  মানুষ যেন চিকিৎসার জন্য ঢাকা মুখী  না হয়। জেলার মধ্যেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
অফিস সূত্রে জানা যায়,  গত ২৫ মার্চ   আনুষ্ঠানিক ভাবে নরসিংদী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে ডা: মো: বুলবুল কবীর  দায়িত্ব গ্রহণ করেন।  এর আগে তিনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে দায়িত্ব পালন করার পর নরসিংদী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। তিনি বিসিএস ২২ তম ব্যাচের স্বাস্থ্য ক্যাডারের একজন সদস্য। নরসিংদী জেলার ৩১তম সিভিল সার্জন তিনি। ২০০৩ সালে  ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সহকারী সার্জন পদে চাকরি জীবন শুরু করেন । পরবর্তীতে তিনি ঢাকা পিজি হাসপাতাল এরপর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে সহকারী রেজিস্ট্রার ও এমারজেন্সি মেডিকেল অফিসার পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে দায়িত্ব পালন করার পর নরসিংদীর নতুন  সির্ভিল সার্জন হিসাবে  তাকে নিয়োগ  দেওয়া হয়। সির্ভিল সার্জন ডা: বুলবুল কবীরের গ্রামের বাড়ী যশোর জেলার মনিরামপুর উপজেলায় ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

» দেশ পরিচালনায় আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

» ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতির ঝুঁকি আছে কি? সংসদে প্রধানমন্ত্রীকে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

» বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

» ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

» ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি : সংসদে নুর

» সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: আবদুস সালাম

» আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে গুলি করে হত্যা : ডিবি

» নভেম্বরে কাতারে বসছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

» ইরানের যে কৌশলে হতাশায় ছটফট করছেন ট্রাম্প!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জেলা ও উপজেলা পর্যায়ে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য: সিভিল সার্জন নরসিংদী 

নরসিংদী প্রতিনিধি বাইজিদ আহাম্মেদ  :  জেলার প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন নরসিংদী নবনিযুক্ত সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবীর।  বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।  স্বাস্থ্যসেবা এখন আর কেবল শহরকেন্দ্রিক নয়। জেলা থেকে  উপজেলার গ্রাম  পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা  কাজ করছি। জেলার  প্রতিটি মানুষ যাতে আর্থিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতা ছাড়াই চিকিৎসা পেতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।  মঙ্গলবার ২৮ এপ্রিল বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়  কালে নরসিংদীর নবনিযুক্ত  সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবীর এসব  অভিমত ব্যক্ত করেন।
সিভিল সার্জন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। নতুন হাসপাতাল নির্মাণ, পুরাতন হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহসহ চিকিৎসক-নার্স নিয়োগ বৃদ্ধি সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করতে কাজ করছি।  আমরা চাই জেলার  মানুষ যেন চিকিৎসার জন্য ঢাকা মুখী  না হয়। জেলার মধ্যেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
অফিস সূত্রে জানা যায়,  গত ২৫ মার্চ   আনুষ্ঠানিক ভাবে নরসিংদী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে ডা: মো: বুলবুল কবীর  দায়িত্ব গ্রহণ করেন।  এর আগে তিনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে দায়িত্ব পালন করার পর নরসিংদী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। তিনি বিসিএস ২২ তম ব্যাচের স্বাস্থ্য ক্যাডারের একজন সদস্য। নরসিংদী জেলার ৩১তম সিভিল সার্জন তিনি। ২০০৩ সালে  ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সহকারী সার্জন পদে চাকরি জীবন শুরু করেন । পরবর্তীতে তিনি ঢাকা পিজি হাসপাতাল এরপর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে সহকারী রেজিস্ট্রার ও এমারজেন্সি মেডিকেল অফিসার পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে দায়িত্ব পালন করার পর নরসিংদীর নতুন  সির্ভিল সার্জন হিসাবে  তাকে নিয়োগ  দেওয়া হয়। সির্ভিল সার্জন ডা: বুলবুল কবীরের গ্রামের বাড়ী যশোর জেলার মনিরামপুর উপজেলায় ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com