জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই দুটি দূর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের পুত্র। অপর নিহত সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের পুত্র।

স্থানীয়রা জানান- শামীম মিয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুলামারী গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি সড়কের পাকাকরণ নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে সাগর ইসলাম নিহত হন।

কয়েক জন শ্রমিক একসঙ্গে কাজ করা অবস্থায় বজ্রপাত শুরু হলে অন্যরা দ্রুত সরে এলেও সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যান। ঠিক তখনই আকস্মিক বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাইয়ূম গাজী জানান- বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই দিনে পৃথক প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

» দেশ পরিচালনায় আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

» ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতির ঝুঁকি আছে কি? সংসদে প্রধানমন্ত্রীকে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

» বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

» ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

» ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি : সংসদে নুর

» সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: আবদুস সালাম

» আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে গুলি করে হত্যা : ডিবি

» নভেম্বরে কাতারে বসছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

» ইরানের যে কৌশলে হতাশায় ছটফট করছেন ট্রাম্প!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই দুটি দূর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের পুত্র। অপর নিহত সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের পুত্র।

স্থানীয়রা জানান- শামীম মিয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুলামারী গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি সড়কের পাকাকরণ নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে সাগর ইসলাম নিহত হন।

কয়েক জন শ্রমিক একসঙ্গে কাজ করা অবস্থায় বজ্রপাত শুরু হলে অন্যরা দ্রুত সরে এলেও সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যান। ঠিক তখনই আকস্মিক বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাইয়ূম গাজী জানান- বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই দিনে পৃথক প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com