মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কো বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ হলেও কাগজে কলমে এগিয়ে থেকেই মাঠে নামছে সেলেসাওরা। তবে প্রথম ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না দলটি।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। সম্ভাব্য একাদশে মূল স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে ইগোর থিয়াগোকে। তার পেছনে আক্রমণ সাজাবেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও লুকাস পাকেতা।

মধ্যমাঠে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে জুটি বাঁধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে থাকবেন মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, দানিলো ও ডগলাস। গোলবারের নিচে ভরসার নাম অ্যালিসন বেকার।

অন্যদিকে, মরক্কোও প্রথম ম্যাচের আগে চোট সমস্যায় ভুগছে। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ চোটের কারণে একাদশের বাইরে রয়েছেন। তার পরিবর্তে রক্ষণভাগে খেলতে পারেন ইসা দিওপ ও চাদি রিয়াদ। এছাড়া নুসাইর মাজরাউইয়ের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। হাঁটুর চোটে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন এজ আবদে।

তবে দলে চোটের সমস্যা থাকলেও আত্মবিশ্বাসী মরক্কো। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা আফ্রিকার প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছিল তারা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অ্যাটলাস লায়ন্সরা।

দুই দলের শক্তি ও সামর্থ্যের বিচারে ম্যাচটি হতে পারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করতে মরিয়া ব্রাজিল ও মরক্কো- দুই দলই।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন, ওয়েসলি, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, গুইমারায়েস, ক্যাসেমিরো, লুইজ হেনরিক, রাফহিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, কুনহা।

মরক্কোর সম্ভাব্য একাদশ:

বৌনৌ, হাকিমি, দিওপ, রিয়াদ, মাজরাওই, বৌয়াদ্দি, ওনাহি, দিয়াজ, এল খান্নোস, এজ্জালজৌলি, সাইবারি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই গণঅভ্যুত্থান দিবসে যেসব কর্মসূচি থাকছে

» চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন?

» মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

» জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

» মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জের ডিআইজি

» সংবিধান পর্যালোচনায় নতুন সংশোধনী, চূড়ান্ত সিদ্ধান্ত জুলাই সনদের আলোকেই : আইনমন্ত্রী

» ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান :স্বরাষ্ট্রমন্ত্রী

» শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের রায় ভায়োলেট হবে: তথ্য উপদেষ্টা

» মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে গুরুত্ব

» ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি ঘোষণা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কো বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ হলেও কাগজে কলমে এগিয়ে থেকেই মাঠে নামছে সেলেসাওরা। তবে প্রথম ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না দলটি।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। সম্ভাব্য একাদশে মূল স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে ইগোর থিয়াগোকে। তার পেছনে আক্রমণ সাজাবেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও লুকাস পাকেতা।

মধ্যমাঠে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে জুটি বাঁধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে থাকবেন মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, দানিলো ও ডগলাস। গোলবারের নিচে ভরসার নাম অ্যালিসন বেকার।

অন্যদিকে, মরক্কোও প্রথম ম্যাচের আগে চোট সমস্যায় ভুগছে। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ চোটের কারণে একাদশের বাইরে রয়েছেন। তার পরিবর্তে রক্ষণভাগে খেলতে পারেন ইসা দিওপ ও চাদি রিয়াদ। এছাড়া নুসাইর মাজরাউইয়ের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। হাঁটুর চোটে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন এজ আবদে।

তবে দলে চোটের সমস্যা থাকলেও আত্মবিশ্বাসী মরক্কো। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা আফ্রিকার প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছিল তারা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অ্যাটলাস লায়ন্সরা।

দুই দলের শক্তি ও সামর্থ্যের বিচারে ম্যাচটি হতে পারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করতে মরিয়া ব্রাজিল ও মরক্কো- দুই দলই।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন, ওয়েসলি, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, গুইমারায়েস, ক্যাসেমিরো, লুইজ হেনরিক, রাফহিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, কুনহা।

মরক্কোর সম্ভাব্য একাদশ:

বৌনৌ, হাকিমি, দিওপ, রিয়াদ, মাজরাওই, বৌয়াদ্দি, ওনাহি, দিয়াজ, এল খান্নোস, এজ্জালজৌলি, সাইবারি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com